Redmi 17 5G চীনে 6.9 ইঞ্চি ডিসপ্লে, Unisoc T8300 প্রসেসর, ও 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে।
Photo Credit: Redmi
Redmi 17 5G is powered by an octa-core Unisoc T8300 chipset
Redmi 17 5G বৃহস্পতিবার লঞ্চ হয়েছে। এটি রেডমির একটি নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন, যা 6,300mAh ব্যাটারির সঙ্গে এসেছে। ফোনে আধুনিক কানেক্টিভিটি, উচ্চ রিফ্রেশ রেটযুক্ত বড় ডিসপ্লে, এবং শাওমির লেটেস্ট সফটওয়্যার রেখেছে কোম্পানি। Redmi 17 5G মডেলে 3.5 মিমি হেডফোন জ্যাক, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ও Unisoc T8000 সিরিজের 5G প্রসেসর রয়েছে। এতে Wet Touch 2.0 প্রযুক্তি থাকার ফলে আঙুল ভেজা বা তেলতেলে থাকলেও টাচস্ক্রিন ব্যবহারে সমস্যা হবে না। রেডমির নতুন ফোনের দাম ও খুঁটিনাটি জানতে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ুন।
রেডমি 17 5G-এর সামনে 6.9 ইঞ্চি LCD স্ক্রিন রয়েছে। ফোনের স্ক্রিন TÜV Rheinland-এর ট্রিপল আই কেয়ার প্রোটেকশন সার্টিফিকেশন পেয়েছে। এটি লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, এবং সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড হওয়ার ফলে চোখ সুস্থ থাকবে। ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 800 নিট পিক ব্রাইটনেস, ও HD+ রেজোলিউশন সাপোর্ট করে।
Redmi 17 5G-এর ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেলের একটাই ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য হ্যান্ডসেটে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি ফেস আনলক ফিচার পাওয়া যাবে। এতে Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা আছে।
রেডমির নতুন স্মার্টফোন Unisoc T8300 প্রসেসর (6 ন্যানোমিটার) দ্বারা পরিচালিত। এটি Mali G57 GPU, 6 জিবি LPDDR4x র্যাম ও 128 জিবি পর্যন্ত UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। SD কার্ডের মাধ্যমে অভ্যন্তরীণ স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ডিভাইসে 6,300 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে। এটি 15W ওয়্যার্ড চার্জিং এবং 7W রিভার্স চার্জিং সাপোর্ট করে।
Redmi 17 5G বর্তমানে চীনে উপলব্ধ। ফোনের বেস 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সন 999 ইউয়ানে লঞ্চ হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 14,000 টাকার সমান। অন্য দিকে, 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 1,199 ইউয়ান (প্রায় 17,000 টাকা)। এটি কোল্ড মিস্ট ব্লু, ফেদার মিস্ট হোয়াইট, ও স্টার রক ব্ল্যাক কালার অপশনে বিক্রি হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন