বৃহস্পতিবার ট্যুইটারে Xiaomi প্রধান ভারতে Redmi 7 লঞ্চের ইঙ্গিত দিয়েছেন। মনু জানিয়েছেন ইতিমধ্যেই ভারতে 7 মিলিয়ান Redmi Y সিরিজের ফোন বিক্রি হয়েছে। যেখানে 7 সংখ্যার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
Redmi 7, Redmi Y3 তে থাকছে 4,000 mAh ব্যাটারি
24 এপ্রিল লঞ্চ হবে Redmi Y3। ইতিমধ্যেই এই লঞ্চ ইভেন্টের কথা ঘোষণা করেছে Xiaomi। একই ইভেন্টে ভারতে লঞ্চ হতে পারে Xiaomi –র অন্য এক বাজেট স্মার্টফোন Redmi 7। অনেক দিন ধরেই Redmi 7 লঞ্চের খবর সামনে আসছিল।
বৃহস্পতিবার ট্যুইটারে Xiaomi প্রধান ভারতে Redmi 7 লঞ্চের ইঙ্গিত দিয়েছেন। মনু জানিয়েছেন ইতিমধ্যেই ভারতে 7 মিলিয়ান Redmi Y সিরিজের ফোন বিক্রি হয়েছে। যেখানে 7 সংখ্যার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে অনেকেই মনে করছে এই পোস্ট Redmi 7 লঞ্চের ইঙ্গিত দিচ্ছে। ইরিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। এবার ভারতে আসছে Xiaomi র লেটেস্ট বাজেট স্মার্টফোন।
ডুয়াল সিম Redmi 7 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন চলবে। Redmi 7 এ থাকছে 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 632 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi 7 ফোনে থাকছে 12 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল সেন্সার। এই ফোনের দুটি ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট।
কানেক্টিভিটির জন্য Redmi 7 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, USB আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo X300s Tipped to Launch With 50-Megapixel Selfie Camera, 90W Fast Charging Support