এই সপ্তাহে ভারতে আসছে Redmi 7A

Redmi 7A ফোনে থাকছে 5.45 ইঞ্চি ডিসপ্লে, 4,000 mAh ব্যাটারি আর 13 মেগাপিক্সেল ক্যামেরা। নীল ও কালো রঙে পাওয়া যাবে Redmi 7A।

এই সপ্তাহে ভারতে আসছে Redmi 7A

সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে Redmi 7A

হাইলাইট
  • Flipkart এ Redmi 7A লঞ্চের দিন জানানো হয়েছে
  • ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে এই ফোন
  • Redmi 7A ফোনের ভিতরে থাকছে Qualcomm Snapdragon 439 চিপসেট
বিজ্ঞাপন

মে মাসে চিনে লঞ্চ হয়েছিল Redmi 7A। এবার ভারতে আসতে চলেছে এই স্মার্টফোন। 4 জুলাই ভারতে লঞ্চ হবে Redmi 7A। সোমবার এই কথা জানিয়েছে Flipkart। ভারতে শুধুমাত্র  Flipkart থেইএ এই ফোন পাওয়া যাবে। সম্প্রতি ট্যুইটারে Xiaomi প্রধান মনু কুমার জৈন জানিয়েছিল শিঘ্রই ভারতে আসবে Redmi 7A। মনু কুমার জৈন আরও জানিয়েছিলেন এপ্রিল মাস পর্যন্ত মোট 2.36 কোটি Redmi 4A, Redmi 5A আর Redmi 6A বিক্রি হয়েছে।

Redmi 7A ফোনে থাকছে এন্ট্রি লেভেল স্পেসিফিকেশন। সাথে এই ফোনের ডিসপ্লের উপরে ও নীচে চওড়া বেজেল থাকছে। Redmi 7A ফোনে থাকছে 5.45 ইঞ্চি ডিসপ্লে, 4,000 mAh ব্যাটারি আর 13 মেগাপিক্সেল ক্যামেরা। নীল ও কালো রঙে পাওয়া যাবে Redmi 7A।

চিনে Redmi 7A এর দাম শুরু হচ্ছে 549 ইউয়ান (প্রায় 5,500 টাকা) থেকে।  প্রতিবেশি দেশে একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যায়।

Redmi 7A স্পেসিফিকেশন

ডুয়াল সিম Redmi 7A ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে MIUI 10 স্কিন। এই ফোনে থাকছে একটি 5.45 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে এন্ট্রি লেভেল Snapdragon 439 চিপসেট। এই ফোনের RAM ও  স্টোরেজ সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।

ছবি তোলার জন্য Redmi 7A ফোনে থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরার সাহায্যে Redmi 7A ফোনের ফেস আনলক কাজ করবে।

Redmi 7A ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 10w চার্জার। কানেক্টিভিটির জন্য Redmi 7A তে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS, Micro-USB পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality
  • Excellent battery life
  • Two-year warranty
  • Bad
  • Sub-par camera performance
  • Bloatware and ads in MIUI
Display 5.45-inch
Processor Qualcomm Snapdragon 439
Front Camera 5-megapixel
Rear Camera 12-megapixel
RAM 2GB
Storage 16GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 720x1440 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  2. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  3. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  4. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  5. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  6. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  7. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  8. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  9. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
  10. Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »