আজ পাওয়া যাবে Redmi 8, কখন শুরু ফ্ল্যাশ সেল?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 7 নভেম্বর 2019 09:42 IST
হাইলাইট
  • Redmi 8 ফোনে 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকবে
  • থাকছে 5,000mAh ব্যাটারি আর USB Type-C পোর্ট
  • Flipkart আর Mi.com থেকে পাওয়া যাবে Redmi 8

Redmi 8 এ রয়েছে 12 মেগাপিক্সেল ক্যামেরা

অক্টোবর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi 8। বাজেট সেগমেন্টে জমি শক্ত করতে ভারতে এই ফোন লঞ্চ করেছে Xiaomi। Redmi 8 ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর 5,000 mAh ব্যাটারি। বৃহস্পতিবার শুধুমাত্র Flipkart আর Mi.com থেকে পাওয়া যাবে Redmi 8।

Redmi 8 এর দাম

3GB RAM + 32GB স্টোরেজে ভারতে Redmi 8 এর দাম 7,999 টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 8,999 টাকা খরচ হবে। তবে শুরুতে 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 8,999 টাকা খরচ হবে। আজ দুপুর 12 টায় Flipkart আর mi.com থেকে এই ফোন বিক্রি শুরু হবে।

Redmi 8 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Redmi 8 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে Gorilla Glass 5 এর সুরক্ষা থাকছে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 439 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB  পর্যন্ত স্টোরেজ। Redmi 8 ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

Redmi 8 ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি। এই ফোনে একটি USB Type-C পোর্ট ব্যবহার করেছে বেজিং এর কোম্পানিটি।

ছবি তোলার জন্য Redmi 8 ফোনের পিছনে থাকছে দুটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 12 মেগাপিক্সেল Sony IMX363 প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। সামনের ক্যামেরা ব্যবহার করে এই ফোনের ফেস আনলক কাজ করবে। কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM radio, USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক ব্যবহার হয়েছে।

Advertisement

আরও পড়ুন:

এসে গেল Redmi Note 8T: নতুন কী ফিচার থাকছে?

3,000 টাকা পর্যন্ত সস্তা হয়েছে একগুচ্ছ জনপ্রিয় Realme স্মার্টফোন

Advertisement

নভেম্বরে ভারতে আসছে Realme X2 Pro: লঞ্চের আগেই চোখ ধাঁধানো ফিচারগুলি দেখে নিন

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus Ace 7 সিরিজ 100W চার্জিং, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  2. OnePlus ফেস্টিভ অফার নিয়ে হাজির, স্মার্টফোন, ট্যাব, হেডফোন কিনুন সস্তায়
  3. 10 বছর পর ম্যাকবুকে ফিরল আলোকিত Apple লোগো, প্রত্যাবর্তনের নেপথ্যে যে বিশেষ প্রযুক্তি
  4. iQOO 16 ফোনের ভারতে লঞ্চের তারিখ ফাঁস হল, কেমন ফিচার্স থাকবে দেখুন
  5. Gemini 4 Carbon: গুগল সবচেয়ে শক্তিশালী AI মডেল প্রকাশ করল
  6. Apple আনল প্রথম টাচস্ক্রিন MacBook Pro, ল্যাপটপের দাম ও ফিচার্স দেখে নিন
  7. iQOO Neo 12 তাক লাগানো ফিচার্সের সঙ্গে লঞ্চ হল, 185Hz স্ক্রিন, কুলিং ফ্যান, 9,000mAh ব্যাটারি
  8. ChatGPT থেকেই ইমেল পড়া, লেখা, ও পাঠানোর সুবিধা পাবে Apple iCloud ব্যবহারকারীরা
  9. Motorola Signature 27 ভারতে আসছে নভেম্বরে, স্মার্টফোন মার্কেটে ঝড় তুলবে
  10. iPhone 18e: আসছে অ্যাপলের বাজেট আইফোন, 24MP ফ্রন্ট ক্যামেরা ও 9GB র‍্যাম থাকতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.