লঞ্চের আগে ফাঁস হয়ে গেল Redmi 8 ফোনের ছবি ও স্পেসিফিকেশন

Redmi 8 ফোনের ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ স্টাইল নচ দেখা গিয়েছে। ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সাথে থাকছে একটি এলইডি ফ্ল্যাশ। আর থাকছে Redmi ব্র্যান্ডিং।

লঞ্চের আগে ফাঁস হয়ে গেল Redmi 8 ফোনের ছবি ও স্পেসিফিকেশন

কয়েক দিন পরেই লঞ্চ হবে Redmi 8

হাইলাইট
  • Redmi 8 ফোনের ছবি সামনে এল
  • এই ফোনে USB Type-C পোর্ট থাকছে
  • থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা
বিজ্ঞাপন

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Redmi 8A। কয়েক দিনের মধ্যেই ভারতে আসতে চলেছে বাজেট সেগমেন্টের Redmi 8। সম্প্রতি Redmi 8 ফোনের দাম ও স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ফোনে থাকতে পারে একটি Snapdragon 439 চিপসেট। সাথে থাকতে পারে 8GB পর্যন্ত RAM।

সম্প্রতি সুধানশু আমভোরে ট্যুইটারে Redmi 8 ফোনের ছবি প্রকাশ করেছেন। সেখানে Redmi 8 ফোনের ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ স্টাইল নচ দেখা গিয়েছে। ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সাথে থাকছে একটি এলইডি ফ্ল্যাশ। আর থাকছে Redmi ব্র্যান্ডিং।

ফোনের নীচে থাকছে USB Type-C পোর্ট, স্পিকার গ্রিল, 3.5 মিমি অডিও জ্যাক আর প্রাইমারি মাইক্রোফোন।

redmi 8 render twitter sudhanshu ambhore Redmi 8

Redmi 8 ফোনের ছবি সামনে এসেছে
Photo Credit: ট্যুইটার/ সুধাংশু আমভোরে

Redmi 8 সম্ভাব্য স্পেসিফিকেশন

Redmi 8 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানি MIUI 10 স্কিন চলবে। ফোনের ভিতরে থাকছে Qualcomm Snapdragon 439 চিপসেট। সাথে থাকছে প্লাস্টিক বডি।

এখনও Redmi 8 ফোন সম্পর্কে কোন তথ্য প্রকাশ করেনি Xiaomi। Redmi 8A লঞ্চের সময় ভারতে Redmi 8 লঞ্চের ঘোষনা করেছিলেন Xiaomi প্রধান মনু কুমার জৈন।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good looks and build quality
  • USB Type-C port, wireless FM radio
  • All-day battery life
  • Bad
  • Weak processor
  • Poor camera quality in low light
  • Bloatware and spammy notifications in MIUI
Display 6.22-inch
Processor Qualcomm Snapdragon 439
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 720x1520 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »