এটাই নতুন Redmi 8A? সামনে এল ছবি ও ডিজাইন

Redmi 8A ফোনের পিছনে একটি মাত্র ক্যামেরা থাকছে। ক্যামেরার নীচে থাকছে এলইডি ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপরে থাকতে পারে ওয়াটার ড্রপ স্টাইল নচ। ফোনের পাশে থাকছে ভলিউম ও পাওয়ার বাটন।

এটাই নতুন Redmi 8A? সামনে এল ছবি ও ডিজাইন

Photo Credit: TENAA

Redmi 8A ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না

হাইলাইট
  • Redmi 8A ফোনের স্পেসিফিকেশন জানা যায়নি
  • এই ফোনের পিছনে একটি ক্যামেরা থাকছে
  • শিঘ্রই লঞ্চ হতে পারে এই ফোন
বিজ্ঞাপন

Redmi 8 সিরিজ লঞ্চের প্রস্তুতি তুঙ্গে। শিঘ্রি এই সিরিজের একাধিক স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi। Redmi 8, Redmi 8A আর Redmi 8 pro এর হাত ধরে বাজেট সেগমেন্টে জমি শক্ত করতে চাইছে চিনের কোম্পানিটি। গত সপ্তাহে Redmi 8 সিরিজের একাধিক স্মার্টফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছিল। এবার TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে Redmi 8A ফোনের ছবি ও স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেল।

TENAA ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে Redmi 8A ফোনে থাকছে 4G কানেক্টিভিটি, ডুয়াল সিম সাপোর্ট আর Android অপারেটিং সিস্টেম।

তবে Redmi 8A ফোনের পিছনে একটি মাত্র ক্যামেরা থাকছে। ক্যামেরার নীচে থাকছে এলইডি ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপরে থাকতে পারে ওয়াটার ড্রপ স্টাইল নচ। ফোনের পাশে থাকছে ভলিউম ও পাওয়ার বাটন।

সম্প্রতি TENAA ওয়েবসাইটে থেকে অন্য এক লিস্টিং থেকে জানা গিয়েছিল Redmi 8 সিরিজের একটি ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এখনও Redmi 8 সিরিজ লঞ্চের দিন ঘোষনা করেনি Xiaomi। তবে সার্টিফিকেশন ওয়েবসাইটে নিয়মিত এই ফোনের আবির্ভাব থেকে মনে করা হচ্ছে কয়েক দিনের মধ্যেই বাজারে আসতে চলেছে Redmi 8 সিরিজ।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »