জুলাই মাসের মধ্যেই ভারতে এসে যাবে Redmi K20 আর K20 Pro।
Redmi K20 আর Redmi K20 Pro ফোনে রয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা
সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Redmi K20 আর K20 Pro। ইতিমধ্যেই ভারতে এই ফোন লঞ্চের কথা ঘোষনা করেছে Xiaomi। এতদিন কবে ভারতে এই ফোন লঞ্চ হবে তা জানায়নি চিনের কোম্পানিটি। এবার কোম্পানির ভাইস প্রেসিডেন্ড মনু কুমার জৈন জানিয়েছেন আগামী ছয় সপ্তাহের মধ্যেই ভারতে এই দুই স্মার্টফোন লঞ্চ হবে। অর্থাৎ জুলাই মাসের মধ্যেই ভারতে এসে যাবে Redmi K20 আর K20 Pro।
Redmi K20 আর Redmi K20 Pro এর দাম
Redmi K20 Pro এর দাম শুরু হচ্ছে 2,499 ইউয়ান (প্রায় 25,200 টাকা) থেকে। অন্যদিকে Redmi K20 ফোনের দাম শুরু হচ্ছে 1,999 ইউয়ান (প্রায় 20,200 টাকা) থেকে। একাধিক মেমোরি ও স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই দুই স্মার্টফোন। ইতিমধ্যেই চিনে এই দুই স্মার্টফোন বিক্রি শুরু হয়েছে।
ডুয়াল সিম Redmi K20 Pro ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10 স্কিন। ফোনের ভিতরে রয়েছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট, 8GB RAM আর 256GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi K20 Pro ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সার। সাথে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 8 মেগাপিক্সেল সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
Redmi K20 Pro ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটর জন্য রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, NFC। USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।
Redmi K20 ফোনে Redmi K20 Pro ফোনের ডিজাইন ও একই স্পেসিফিকেশন ব্যবহার হয়েছে। শুধু Redmi K20 ফোনে থাকছে Snapdragon 730 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ। 27W ফাস্ট চার্জের পরিবর্তে Redmi K20 ফোনে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Bharathanatyam 2: Mohiniyattam Now Streaming on Netflix: Know Everything About This Malayalam Dark Comedy Film
Largest Black Holes May Form Through Repeated Collisions, Study Suggests
Elle OTT Release Date: When and Where to Watch it Online?
Love Mocktail 3 Now Available to Stream on Zee 5: All You Need to Know About Cast, Plot, and More