এটাই নতুন Redmi K30, চোখ ধাঁধানো ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 15 অক্টোবর 2019 08:57 IST
হাইলাইট
  • Redmi K30 ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে
  • থাকছে 5G সাপোর্ট
  • 2020 সালে এই ফোন লঞ্চ হবে

4G ও 5G ভেরিয়েন্টে লঞ্চ হবে Redmi K30

Photo Credit: Weibo

2019 সালে Redmi K20 আর Redmi K20 Pro ফোন লঞ্চ করে সাফল্যের মুখ দেখেছে Xiaomi। দেরি না করে এবার Redmi K30 নিয়ে আসছে বেজিংয়ের কোম্পানিটি। সম্প্রতি এই ফোনের ঝলক প্রকাশ করেছে Xiaomi। Redmi K30 ফোনের ডিসপ্লের উপরে পাঞ্চ হোল থাকবে। টিজারে Redmi K30 ফোনের ডিসপ্লের পাঞ্চ হোলের ভিতরে দুটি সেলফি ক্যামেরা দেখা গিয়েছে। প্রসঙ্গত Redmi K20 আর Redmi K20 Pro ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা ব্যবহার হয়েছিল। এছাড়াও Xiaomi জানিয়েছে লঞ্চের সময় Redmi K30 ফোনে 5G সাপোর্ট থাকবে।

সোমবার Redmi জেনারেল ম্যানেজার লু ওয়েইবিং Weibo তে Redmi K30 ফোনের টিজার প্রকাশ করেছেন। এই সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই নতুন ফোন সম্পর্কে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে।

আসছে Samsung Galaxy A91, লঞ্চের আগে ফাঁস হল স্পেসিফিকেশন

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবি থেকে জানা গিয়েছে Redmi K30 ফোনের ডিসপ্লের উপরে পাঞ্চ হোল থাকবে। পাঞ্চ হোলের ভিতরে দুটি সেলফি ক্যামেরা থাকছে। ডিসপ্লের ডান দিকে উপরে এই ক্যামেরা থাকবে। এছাড়াও জানা গিয়েছে লঞ্চের সময় এই ফোনে 5G সাপোর্ট থাকবে।

এছাড়াও Xiaomi প্রধান লেই জুন জানিয়েছেন Redmi K30 ফোনে NSA + SA ডুয়াল 5G মোডেম থাকবে। 2020 সালে মিডরেঞ্জ সেগমেন্টে এই ফোন লঞ্চ করবে Xiaomi। সম্প্রতি 5G সাপোর্ট সহ Snapdragon 8 সিরিজ, Snapdragon 7 সিরিজ আর Snapdragon 6 চিপসেট লঞ্চ করেছিল Qualcom। Redmi K30 ফোনে নতুন Snapdragon 7 সিরিজ চিপসেট ব্যবহার হতে পারে।

Advertisement

গোপন খবর ফাঁস হয়ে গেল, Xiaomi ফোনের ক্যামেরায় আসছে দুর্দান্ত এই ফিচার

তবে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে Redmi K30। একটি ভেরিয়েন্টে 4G সাপোর্ট থাকতে পারে। অন্য ভেরিয়েন্টে থাকতে পারে 5G সাপোর্ট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.