এতদিন ভারতে শুধুমাত্র 4GB RAM আর 64GB স্টোরেজে Redmi Note 7 Pro বিক্রি হয়েছে। বুধবার থেকে 6GB RAM আর 128GB স্টোরেজে পাওয়া যাবে নতুন মিডরেঞ্জ কিং।
6GB RAM/ 128GB স্টোরেজে Redmi Note 7 Pro এর দাম 16,999
ফেব্রুয়ারি মাসে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে Redmi Note 7 Pro। এতদিন ভারতে শুধুমাত্র 4GB RAM আর 64GB স্টোরেজে Redmi Note 7 Pro বিক্রি হয়েছে। বুধবার থেকে 6GB RAM আর 128GB স্টোরেজে পাওয়া যাবে নতুন মিডরেঞ্জ কিং। বুধবার শুধুমাত্র Flipkart আর Mi.com থেকে পাওয়া যাবে Redmi Note 7 Pro। এই ফোনের প্রধান আকর্ষন Snapdragon 675 চিপসেট, 48 মেগাপিক্সেল ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি। বুধবার দুপুর 12 টায় শুরু হবে সেল। একই সাথে পাওয়া যাবে Redmi Note 7।
6GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট Redmi Note 7 Pro কিনতে খরচ হবে 16,999 টাকা। এছাড়াও 4GB + 64GB স্টোরেজে Redmi Note 7 Pro কিনতে খরচ হবে 13,999 টাকা।
অন্যদিকে তুলনামুলক কম দামে পাওয়া যাবে Redmi Note 7। 3GB + 32GB স্টোরেজে Redmi Note 7 কিনতে খরচ হবে 9,999 টাকা। 4GB + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট এই ফোন কিনতে খরচ হবে 11,999 টাকা।
| মডেল | দাম |
| Redmi Note 7 Pro 4GB/ 64GB | 13,999 টাকা |
| Redmi Note 7 Pro 6GB/ 128GB | 16,999 টাকা |
| Redmi Note 7 3GB/ 32GB | 9,999 টাকা |
| Redmi Note 7 4GB/ 64GB | 11,999 টাকা |
Flipkart আর Mi.com থেকে দুপুর 12 টায় বিক্রি শুরু হবে Redmi Note 7 আর Redmi Note 7 Pro।
Redmi Note 7 Pro তে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 7 Pro তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট।
Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই Redmi Note 7 Pro ফোনে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। থাকছে একটি 4,000 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট।
Redmi Note 7 এ থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 7 Pro তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 12 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট। চিনে Redmi Note 7 ফোনের প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করেছে Xiaomi।
Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই Redmi Note 7 ফোনে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। থাকছে একটি 4,000 mAh।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
WhatsApp Starts Warning Users About Chats From Unknown Numbers
iPhone 18 Pro, iPhone 18 Pro Max Camera Upgrades Said to Result in Thicker Rear Camera Module, Larger Lenses
Grand Theft Auto 6 Price, Editions Revealed; Pre-Orders Begin at Midnight on June 25