Redmi Note 7 Pro তে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। আর থাকছে 4,000 mAh ব্যাটারি।
শিঘ্রই 6GB RAM আর 128GB স্টোরেজে Redmi Note 7 Pro বিক্রি শুরু হবে
ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 7 Pro। মার্চ মাসে শুরু হয়েছিল বিক্রি। লঞ্চের সময় দুটি মেমোরি ও স্টোরেজ ভেরিয়েনন্টের কথা ঘোষণা করেছিল Xiaomi। তবে এতদিন শুধুমাত্র 4GB RAM আর 64GB স্টোরেজে ভারতে পাওয়া যেত Redmi Note 7 Pro। এবার 6GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন বিক্রি শুরু করতে চলেছে চিনের কোম্পানিটি। শিঘ্রই Flipkart, Mi.com আর Mi Home থেকে গোটা দেশে 6GB RAM আর 128GB স্টোরেজে Redmi Note 7 Pro বিক্রি শুরু হবে।
ট্যুইটারে এই পোস্টে ভারতে 6GB RAM আর 128GB স্টোরেজে Redmi Note 7 Pro বিক্রি শুরুর ঘোষণা করেছে Xiaomi। তবে কবে থেকে নতুন ভেরিয়েন্ট বিক্রি শুরু হবে তা জানানো হয়নি।
আরও পড়ুন: Redmi Note 7 Pro রিভিউ
4GB + 64GB স্টোরেজে Redmi Note 7 Pro কিনতে খরচ হবে 13,999 টাকা। 6GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এই ফোন কিনতে খরচ হবে 16,999 টাকা।
Redmi Note 7 Pro তে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 7 Pro তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট।
Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই Redmi Note 7 Pro ফোনে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। থাকছে একটি 4,000 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Bharathanatyam 2: Mohiniyattam Now Streaming on Netflix: Know Everything About This Malayalam Dark Comedy Film
Largest Black Holes May Form Through Repeated Collisions, Study Suggests
Elle OTT Release Date: When and Where to Watch it Online?
Love Mocktail 3 Now Available to Stream on Zee 5: All You Need to Know About Cast, Plot, and More