ফাস্ট চার্জিং সাপোর্ট সহ দুটি পাওয়ার-ব্যাঙ্ক নিয়ে এল Redmi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 11 ফেব্রুয়ারি 2020 14:12 IST
হাইলাইট
  • Redmi পাওয়ার-ব্যাঙ্কে USB Type-A ও USB Type-C পোর্ট থাকছে
  • 10,000 mAh ও 20,000 mAh ক্ষমতার দুটি পাওয়ার-ব্যাঙ্ক লঞ্চ হয়েছে
  • লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার হয়েছে

কালো ও সাদা রঙে Redmi পাওয়ার-ব্যাঙ্ক পাওয়া যাবে

মঙ্গলবার ভারতে দুটি নতুন পাওয়ার-ব্যাঙ্ক নিয়ে এসেছে Redmi। 10,000 mAh ও 20,000 mAh ক্ষমতার দুটি নতুন পাওয়ার ব্যাঙ্ক লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। এই দুই পাওয়ার-ব্যাঙ্কে 18W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। কালো ও সাদা রঙের এই পাওয়ার-ব্যাঙ্কে থাকছে ডুয়াল ইনপুট ও আউটপুট। USB Type-A ও USB Type-C পোর্ট ব্যবহার করে এই পাওয়ারব্যাঙ্ক ব্যবহার করা যাবে। থাকছে উভয় দিকে ফাস্ট চার্জ সাপোর্ট।

Redmi পাওয়ার-ব্যাঙ্কের দাম

10,000 mAh ক্ষমতার Redmi পাওয়ার-ব্যাঙ্কের দাম 799 টাকা। অন্যদিকে 20,000 mAh পাওয়ার-ব্যাঙ্ক কিনতে 1,499 টাকা খরচ করতে হবে। কালো ও সাদা রঙে এই প্রোডাক্ট বিক্রি করবে Redmi। 18 ফেব্রুয়ারি Amazon.in, Mi.com ও Mi Home স্টোর থেকে কোম্পানির নতুন পাওয়ার-ব্যাঙ্ক বিক্রি শুরু হবে।

Advertisement

ভারতে লঞ্চ হল Redmi 8A Dual; দাম ও ফিচারগুলি দেখে নিন

Redmi পাওয়ার-ব্যাঙ্ক স্পেসিফিকেশন

দুটি নতুন পাওয়ার-ব্যাঙ্কেই একই ডিজাইন থাকছে। থাকছে দুটি USB Type-A পোর্ট, একটি Micro USB পোর্ট ও একটি USB Type-C পোর্ট। 10,000 mAh পাওয়ার-ব্যাঙ্কে সর্বোচ্চ 10W ও 20,000 mAh পাওয়ার-ব্যাঙ্কে সর্বোচ্চ 18W ফাস্ট চার্জ আউটপুট থাকছে।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

কোম্পানি জানিয়েছে এই দুই পাওয়ারব্যাঙ্কে থাকছে 12 লেয়ার সার্কিটের সুরক্ষা। পাওয়ার-ব্যাঙ্কের ভিতরে থাকছে লিথিয়াম পলিমার ব্যাটারি। এই পাওয়ার-ব্যাঙ্ক ব্যবহার করে উভয় দিকে ফাস্ট চার্জ পাওয়া যাবে। এছাড়াও ব্লুটুথ হেডসেট, ফিটনেস ব্যান্ড ও স্মার্টওয়াচ চার্জিংয়ের জন্য একটি লো পাওয়ার মোড থাকছে।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo T5 5G ভারতে লঞ্চ হল, 3D কার্ভড অ্যামোলেড স্ক্রিন, 32MP সেলফি ক্যামেরা, 7,050mAh ব্যাটারি রয়েছে
  2. Dyson CameraJet: এবার টুথব্রাশেও ক্যামেরা, দাঁতের ফাঁক খুঁজে নিজেই করবে পরিষ্কার
  3. 200MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল Poco F9 Pro ও F9 Ultra, 100W চার্জিং ও 185Hz ডিসপ্লের মতো দুর্ধর্ষ ফিচার্স
  4. 10,000mAh ব্যাটারির Redmi স্মার্টফোন ভারতে আসছে? জল্পনা বাড়াল টিজার
  5. Instagram-এর বড় পদক্ষেপ, মানুষ সেজে থাকা AI অ্যাকাউন্ট চিনতে পারবেন সহজে
  6. Android ব্যবহারকারীরা সাবধান, ফোনে ঢুকতে পারে ম্যালওয়্যার ভর্তি অ্যাপ, সতর্ক করল সরকার
  7. Apple-এর নেতৃত্ব বদলের নতুন অধ্যায় শুরু, CEO টিম কুকের পর এবার ফিল সিলার
  8. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  9. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  10. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.