মাত্র 799 টাকায় আধুনিক ফিচার্সের নতুন JioBharat ফোন লঞ্চ হল, ফুল চার্জে এক সপ্তাহ চলবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 8 অক্টোবর 2025 17:25 IST
হাইলাইট
  • JioBharat ফোনে সেফটি-ফার্স্ট ফিচার্স যোগ হয়েছে
  • জিও লোকেশন মনিটরিং ও ইউজেস ম্যানেজার বৈশিষ্ট্য এনেছে
  • নতুন ফোনের দাম 799 টাকা থেকে শুরু হচ্ছে

JioBharat সেফটি-ফার্স্ট ফোনের দাম 799 টাকা থেকে শুরু

Photo Credit: Jio

মুকেশ আম্বানির Jio ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস 2025 অনুষ্ঠানে তাদের JioBharat ফোনে একঝাঁক 'সেফটি ফার্স্ট' ফিচার্স যোগ করার ঘোষণা করেছে। এর। এর ফলে ফিচার ফোন ব্যবহারকারীদের পরিবার দুশ্চিন্তামুক্ত থাকবে বলে জানিয়েছে সংস্থা। Android ও iOS উভয় প্ল্যাটফর্মে উপলব্ধ JioThings অ্যাপের মাধ্যমে বাড়ির অন্যান্য সদস্যরা শিশু ও বয়স্কদের উপর নজর রাখতে পারবে। সেফটি-ফার্স্ট ফিচার্স নিয়ে আসা নতুন রেঞ্জের JioBharat ফোনের দাম 799 টাকা থেকে শুরু হচ্ছে। উন্নত বৈশিষ্ট্যের ফোনগুলি রিয়েল-টাইম লোকেশন আপডেট, কল ম্যানেজমেন্ট কন্ট্রোল, ও দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের মতো সুবিধা দেবে। এক কথায়, পরিবারের নিরাপত্তা ও মানসিক শান্তি নিশ্চিত করতে সাহায্য করবে।

এমন অনেক পরিবার এবং অভিভাবক আছেন যারা বাড়ির বয়স্ক বা খুদে সদস্যের জন্য এমন সহজ-সরল ডিজিটাল ডিভাইস খুঁজজেন, যা সাধারণ স্মার্টফোনের মতো আসক্তি তৈরি করে না। তাই জিওভারত ফোনের নতুন রেঞ্জে যোগাযোগের সুবিধা ও নিরাপত্তা বৈশিষ্ট্যগুলির উপর জোর দেওয়া হয়েছে। এর সেফটি-ফার্স্ট সলিউশনে চারটি মূল বৈশিষ্ট্য রয়েছে — লোকেশন মনিটরিং, ইউজেস ম্যানেজার, ফোন ও সার্ভিস হেল্থ, এবং অলওয়েজ অ্যাভেলেবেল।

Advertisement

 JioBharat সেফটি-ফার্স্ট ফোনের ফিচার্স 

1. লোকেশন মনিটরিং 

জিওফোনের লোকেশন মনিটরিং ফিচার প্রিয়জনের বর্তমান অবস্থান সম্পর্কে জানাবে। পরিবার রিয়েল-টাইমে লোকেশন আপডেট পাবে। বিশেষ করে বাড়ির খুদে স্কুল বা টিউশনে গেলে অথবা বয়স্ক মানুষ বাইরে বেরোলে অবস্থানে নজর রাখা যাবে।

2. ইউজেস ম্যানেজার

ইউজেস ম্যানেজারের মাধ্যমে কে কল বা মেসেজ করতে পারবে, তা সেট করে রাখতে পারবে অভিভাবকরা। অজানা নম্বর ব্লক করা থেকে শুরু করে বেশ কিছু ফাংশন নিয়ন্ত্রণ করা যাবে।

3. ফোন ও সার্ভিস হেল্থ

ফোন ও সার্ভিস হেল্থ ফিচার জিওফোনের ব্যাটারি ও নেটওয়ার্কের রিয়েল-টাইম আপডেট দেয়। অর্থাৎ চার্জ কতটা আছে, চার্জে বসানো কিনা, বা সিগন্যাল কতটা শক্তিশালী, তা দূর থেকে দেখা যাবে।

Advertisement

4. অলওয়েজ অ্যাভেলেবেল

ফোনগুলি সাত দিনের ব্যাটারি ব্যাকআপ অফার করবে বলে দাবি করছে সংস্থা। ফলে বারবার চার্জে দিতে হবে না।

JioBharat সেফটি-ফার্স্ট ফোন কোথায় পাবেন ও দাম কত

জিওভারত সেফটি-ফার্স্ট ফোনের দাম মাত্র 799 টাকা থেকে শুরু হচ্ছে। এটি জিও স্টোর, জিওমার্ট, অ্যামাজন, সুইগি ইনস্টামার্ট, এবং অন্যান্য রিটেল স্টোর থেকে পাওয়া যাবে।

উল্লেখ্য, JioBharat V4 4G সেই ফিচার ফোনগুলির মধ্যে অন্যতম যা নতুন সেফটি-ফার্স্ট বৈশিষ্ট্য পেয়েছে। এতে 1.7  ইঞ্চি টিএফটি ডিসপ্লে, 128 জিবি এক্সপ্যান্ডেল স্টোরেজ, Unisoc প্রসেসর, 1,000mAh ব্যাটারি, 0.3 মেগাপিক্সেল ক্যামেরা, ওয়্যারলেস এফএম (FM) রেডিও, ন্যানো সিম, জিওসাওয়ান, জিওফটোস, জিওটিভি, জিওচ্যাট, জিওপে অ্যাপ আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: JioBharat, JioBharat Phones, Reliance Jio, Jio
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Dyson CameraJet: এবার টুথব্রাশেও ক্যামেরা, দাঁতের ফাঁক খুঁজে নিজেই করবে পরিষ্কার
  2. 200MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল Poco F9 Pro ও F9 Ultra, 100W চার্জিং ও 185Hz ডিসপ্লের মতো দুর্ধর্ষ ফিচার্স
  3. 10,000mAh ব্যাটারির Redmi স্মার্টফোন ভারতে আসছে? জল্পনা বাড়াল টিজার
  4. Instagram-এর বড় পদক্ষেপ, মানুষ সেজে থাকা AI অ্যাকাউন্ট চিনতে পারবেন সহজে
  5. Android ব্যবহারকারীরা সাবধান, ফোনে ঢুকতে পারে ম্যালওয়্যার ভর্তি অ্যাপ, সতর্ক করল সরকার
  6. Apple-এর নেতৃত্ব বদলের নতুন অধ্যায় শুরু, CEO টিম কুকের পর এবার ফিল সিলার
  7. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  8. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  9. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  10. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.