অবিশ্বাস্য দামে Super AMOLED ডিসপ্লে সহ ভারতে এল Samsung Galaxy A20: দাম ও স্পেসিফিকেশন

Samsung Galaxy A20 ফোনে থাকছে 6.4 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। Galaxy A20 ফোনের ভিতরে থাকছে Exynos 7884 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ।

অবিশ্বাস্য দামে Super AMOLED ডিসপ্লে সহ ভারতে এল Samsung Galaxy A20: দাম ও স্পেসিফিকেশন

Samsung Galaxy A20 ফোনের দাম 12,490 টাকা

হাইলাইট
  • Samsung Galaxy A20 ফোনে থাকছে 6.4 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে
  • ফোনের ভিতরে থাকছে Exynos 7884 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ
  • থাকছে 13 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা
বিজ্ঞাপন

ভারতে লঞ্চ হল Samsung Galaxy A20। সম্প্রতি রাশিয়ায় এই ফোন লঞ্চ করেছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। অবশেষে ভারতে এল এই বাজেট মিডরেঞ্জ স্মার্টফোন। আগামী সপ্তাহ থেকে ভারতে বিক্রি শুরু হবে Galaxy A20। ইতিমধ্যেই ভারতে লঞ্চ হয়েছে Galaxy A সিরিজের তিনটি স্মার্টফোন। Galaxy A10, Galaxy A30 আর Galaxy A50 এর পরে এই সিরিজের চতুর্থ ফোন হিসাবে ভারতে লঞ্চ হল Samsung Galaxy A20। এই ফোনে থাকছে Super AMOLED ডিসপ্লে। Redmi Note 7 আর Realme U1 এর সাথে প্রতিযোগিতার সম্মুখীন হবে Samsung Galaxy A20।

Samsung Galaxy A20 এর দাম

ভারতে Samsung Galaxy A20 ফোনের দাম 12,490 টাকা। 10 এপ্রিল ভারতে বিক্রি শুরু হবে এই ফোনটি। অনলাইন ও অফলাইনে পাওয়া যাবে Galaxy A20।

Samsung Galaxy A20 স্পেসিফিকেশন

Samsung Galaxy A20 ফোনে থাকছে 6.4 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। Galaxy A20 ফোনের ভিতরে থাকছে Exynos 7884 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ। মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।

Samsung Galaxy A20 ফোনে থাকছে 13 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনের সামনে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এই ফোনে Samsung Pay সাপোর্ট থাকছে। Samsung Galaxy A20 ফোনে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  2. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  3. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  4. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  5. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  7. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  8. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  9. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  10. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »