দশ হাজারের কম দামে বিক্রি শুরু হল Samsung Galaxy A10

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 18 মার্চ 2019 15:28 IST
হাইলাইট
  • 8,490 টাকায় পাওয়া যাবে Galaxy A10
  • Galaxy A10 ফোনে থাকছে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে
  • অনলাইন ও অফলাইনে শুরু হয়েছে বিক্রি

Galaxy A10 ফোনে থাকছে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে

ফেব্রুয়ারি মাসে Galaxy A সিরিজের তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছিল Samsung। এর মধ্যে সব থেকে কম দামে পাওয়া যাবে Samsung Galaxy A10। সোমবার অনলাইনে বিক্রি শুরু হল Samsung Galaxy A10। Galaxy A10 ফোনে রয়েছে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে, Exynos 7884 চিপসেট, 2GB RAM আর 3,400 mAh ব্যাটারি। ইতিমধ্যেই ভারতে বিক্রি শুরু হয়েছে এই সিরিজের অন্য দুটি স্মার্টফোন Galaxy A30 আর Galaxy A50।

Samsung Galaxy A10 এর দাম

8,490 টাকায় পাওয়া যাবে Galaxy A10। লাল, নীল ও কালো রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। লঞ্চের সময় Samsung জানিয়েছিল 20 ফেব্রুয়ারি এই ফোন বিক্রি শুরু হবে। তবে সোমবার সকালে এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি অনলাইন ও অফলাইনে এই ফোন বিক্রি শুরুর কথা জানিয়েছে। অনলাইনে Amazon, Flipkart, Paytm আর Samsung অনলাইন শপে পাওয়া যাবে Samsung Galaxy A10।

Advertisement

Samsung Galaxy A10 স্পেসিফিকেশন

Samsung Galaxy A10 ফোনে লেটেস্ট Android Pie অপারেটিং সিস্টেমের উপরেই থাকছে কোম্পানির নিজস্ব One UI স্কিন। Galaxy A10 ফোনে থাকছে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Exynos 7884 চিপসেট, 2GB RAM, 32GB স্টোরেজ আর 3,400 mAh ব্যাটারি।

ছবি তোলার জন্য Galaxy A10 ফোনে থাকছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.