ডুয়াল ক্যামেরা, অক্টা-কোর প্রসেসর সহ লঞ্চ হল Samsung Galaxy A10s

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 অগাস্ট 2019 10:02 IST
হাইলাইট
  • Samsung Galaxy A10s ফোনে থাকছে 2GB RAM
  • থাকছে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর চিপসেট

Samsung Galaxy A10s ফোনে থাকছে ইনফিনিটি ভি ডিসপ্লে

অনেক জল্পনার পরে অবশেষে লঞ্চ হল Samsung Galaxy A10s। কোম্পানি Galaxy A সিরিজের এটা লেটেস্ট স্মার্টফোন। এই বছরের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল Galaxy A10। সেই ফোনের স্পেসিফিকেশনে কিছু আপগ্রেড করে এই ফোন লঞ্চ করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। Galaxy A10s এ রয়েছে ইনিফিনিটি ভি ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ফোনের ক্যামেরায় ডেপ্ত ডিটেকশনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এখনও এই ফোনের দাম ঘোষনা না করলেও Galaxy A10s ফোনের একাধিক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এনেছে Samsung। কালো, নীল, সবুজ আর লাল রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। এই বছর ফেব্রুয়ারি মাসে ভারতে 8,490 টাকা দামে লঞ্চ হয়েছিল Galaxy A10। সএই দামের আশেপাশেই লঞ্চ হতে পারে নতুন Galaxy A10s।

Advertisement

Samsung Galaxy A10s স্পেসিফিকেশন

ডুয়াল সিম Samsung Galaxy A10s ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব OneUI স্কিন। এই ফোনে থাকছে 6.2 ইঞ্চি ইনফিনিটি ভি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি অক্টাকোর চিপসেট আর 2GB RAM।

Samsung Galaxy A10s ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছে।

32 GB স্টোরেজে পাওয়া যাবে Samsung Galaxy A10s। তবে এই ফোনে 512 GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi, Bluetooth আর GPS/ A-GPS।  Samsung Galaxy A10s তে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  2. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  3. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  4. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  5. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  6. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  7. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  8. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  9. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  10. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.