Galaxy A সিরিজে আরও একটি ফোন লঞ্চ করল Samsung। Samsung Galaxy A20 ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর Exynos 7884 প্রসেসার, 4,000 mAh ব্যাটারি আর 6.4 ইঞ্চি SUPER AMOLED ডিসপ্লে।
Samsung Galaxy A20 ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর Exynos 7884 প্রসেসার
Galaxy A সিরিজে আরও একটি ফোন লঞ্চ করল Samsung। নতুন Samsung Galaxy A20 ফোনে রয়েছে Super AMOLED ডিসপ্লে আর ডুয়াল ক্যামেরা। আপাতত শুধুমাত্র রাশিয়ায় এই ফোন কেনা যাবে। Galaxy A30 আর Galaxy A50 ফোনের সাথেই সেই দেশে বিক্রি হবে এই স্মার্টফোন। Samsung Galaxy A20 ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর Exynos 7884 প্রসেসার, 4,000 mAh ব্যাটারি আর 6.4 ইঞ্চি SUPER AMOLED ডিসপ্লে। ভারতে কবে এই ফোন লঞ্চ হবে জানায়নি দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।
রাশিয়ায় Samsung Galaxy A20 ফোনের দাম 13,990 রাশিয়ান রুবেল (প্রায় 15,000 টাকা)। ইতিমধ্যেই সেই দেশে বিক্রি শুরু হয়েছে এই ফোন।
Samsung Galaxy A20 ফোনে থাকছে 6.4 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। Galaxy A20 ফোনের ভিতরে থাকছে Exynos 7884 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ। মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।
Samsung Galaxy A20 ফোনে থাকছে 13 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনের সামনে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এই ফোনে Samsung Pay সাপোর্ট থাকছে। Samsung Galaxy A20 ফোনে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale