প্রায় 5,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে দুর্দান্ত ফিচার্সের Samsung 5G ফোন, অফার শেষ হওয়ার আগেই কিনে ফেলুন

Flipkart Independence Day Sale শুরু হওয়ার আগেই Samsung Galaxy A36 5G ই-কমার্স প্ল্যাটফর্মটিতে বড় ডিসকাউন্টে বিক্রি হচ্ছে।

প্রায় 5,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে দুর্দান্ত ফিচার্সের Samsung 5G ফোন, অফার শেষ হওয়ার আগেই কিনে ফেলুন

Photo Credit: Samsung

Samsung Galaxy A36 5G comes with a Snapdragon 6 Gen 3 SoC

হাইলাইট
  • Samsung Galaxy A36 5G ছয়টি মেজর Android OS আপগ্রেড পাবে
  • এই মিড-রেঞ্জ ফোনে প্রায় 5,500 টাকা সাশ্রয় করা যাচ্ছে
  • Samsung Galaxy A36 5G ট্রিপল রিয়ার ক্যামেরা দিয়ে সজ্জিত
বিজ্ঞাপন

Flipkart Freedom Day সেল চলতি সপ্তাহে শুরু হচ্ছে। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই সেলে বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্টের দাম কমবে। কিন্তু তার আগেই এখন Samsung Galaxy A36 5G ই-কমার্স প্ল্যাটফর্মে বড় ডিসকাউন্টের সঙ্গে বিক্রি হচ্ছে। দক্ষিণ কোরিয়ান সংস্থার ওই মিড-রেঞ্জ স্মার্টফোন এখন সব অফার ধরে প্রায় 5,500 টাকা সস্তায় কেনা সম্ভব। এটি 2025 সালের মডেল হলেও ছয়টি মেজর Android OS আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি প্যাচ পাবে। ফলে নিয়মিত ফিচার আপডেট আসতে থাকবে। এছাড়াও, Samsung Galaxy A36 5G কেনার আরও একাধিক উপযুক্ত কারণ রয়েছে।

Samsung Galaxy A36 5G ডিসকাউন্ট অফার

Samsung Galaxy A36 5G এখন ফ্লিপকার্টে 28,999 টাকায় লিস্টেড আছে, যা 8 জিবি র‍্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। তুলনাস্বরূপ, গত বছর মার্চে লঞ্চের সময় শুরুর দাম 32,999 টাকা ছিল। অর্থাৎ, কোম্পানি সরাসরি 4,000 টাকা ফ্ল্যাট ছাড় দিচ্ছে। আবার Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে 1,449 টাকা ক্যাশব্যাক মিলবে। এর ফলে সাশ্রয়ের অঙ্ক প্রায় 5,500 টাকায় পৌঁছে যাবে।

অন্য দিকে, এই ফোনের 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এখন 3,000 টাকা কমে 32,999 টাকায় উপলব্ধ। লঞ্চের সময় দাম ছিল 35,999 টাকা। ডিভাইসটি অওসম ল্যাভেন্ডার, অওসম হোয়াইট, ডার্ক গ্রীন, ও ডার্ক ব্লু কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।

Samsung Galaxy A36 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

স্যামসাং গ্যালাক্সি এ36 5G ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। এটি f/1.8 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, f/2.2 অ্যাপারচার ও 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউযুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। উভয় ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Galaxy A36 5G-তে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল), এবং 1,900 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass Victus+ প্রোটেকশন আছে। ডিভাইসটি Android 21 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেট পাবে।

স্যামসাং-এর এই স্মার্টফোন Snapdragon 6 Gen 3 প্রসেসর দ্বারা চালিত। এতে 5,000mAh ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসে IP67 ওয়াটার রেজিস্ট্যান্স, স্টেরিও স্পিকার, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ও গ্লাস ব্যাক প্যানেল আছে।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good design and build quality
  • 6 years of software support
  • Decent performance
  • Bright screen
  • Speakers are loud
  • Bad
  • No HDR support
  • Average battery life
  • No microSD card support
Display 6.70-inch
Front Camera 12-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 8GB, 12GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5000mAh
OS Android 15
Resolution 2340x1080 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. ভারতীয় ব্র্যান্ড Lava ইংল্যান্ডে স্মার্টফোন লঞ্চ করছে, প্রথম মডেলের টিজার প্রকাশ হল
  2. প্রায় 5,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে দুর্দান্ত ফিচার্সের Samsung 5G ফোন, অফার শেষ হওয়ার আগেই কিনে ফেলুন
  3. WhatsApp-এর জন্য দ্রুত কমে ফোনের স্টোরেজ, এই সেটিংসেই লুকিয়ে মুশকিল আসান
  4. Census 2027: অনলাইনে জনগণনার ফর্ম কীভাবে পূরণ করবেন? শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতি জেনে নিন
  5. Samsung Galaxy F70 Pro 5G সস্তায় সেরা ফিচার্সের সঙ্গে লঞ্চ হল ভারতে, 2032 সাল পর্যন্ত পাবে আপডেট
  6. 250 টাকার মধ্যে আনলিমিটেড 5G-এর মজা Jio-র সবচেয়ে সস্তা এই 5 রিচার্জ প্ল্যানে
  7. 4,000 টাকা ছাড়ে মিলছে 50MP সেলফি ক্যামেরা ও দুর্দান্ত প্রসেসরের Vivo ফোন
  8. ফ্রি NetFlix থেকে Prime Video, সস্তায় Vi, Jio, ও Airtel-এর সেরা OTT প্ল্যানের খোঁজ
  9. Liquid Computer: জল দিয়েই চলবে কম্পিউটার? জার্মান গবেষকদের নতুন প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যৎ!
  10. 7,000 টাকা ছাড়ে দুর্দান্ত ফিচার্সের Oppo স্মার্টফোন কেনার সুযোগ, পয়লা আগস্টে ধামাকা অফার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »