Samsung Galaxy F36 5G ভারতে লঞ্চ হল, দাম ও ফিচার্সে ক্রেতাদের মন জয় করে নেবে

Samsung Galaxy F36 5G ছয়টি Android আপডেট এবং ছয় বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে।

Samsung Galaxy F36 5G ভারতে লঞ্চ হল, দাম ও ফিচার্সে ক্রেতাদের মন জয় করে নেবে

Photo Credit: Samsung

Samsung Galaxy F36 5G কোরাল রেড, লাক্স ভায়োলেট এবং অনিক্স ব্ল্যাক রঙে কেনা যাবে

হাইলাইট
  • Samsung Galaxy F36 5G স্মার্টফোনে একাধিক AI ফিচার্স রয়েছে
  • ফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে
  • Galaxy F36 5G-এর 50MP প্রাইমারি ক্যামেরায় OIS আছে
বিজ্ঞাপন

Samsung Galaxy F36 5G দেশে লঞ্চ হয়ে গেল। গত শনিবার ভারতীয় ক্রেতাদের জন্য নতুন মেড-ইন-ইন্ডিয়া স্মার্টফোনটি এনে হাজির করেছে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি। বাজেটের মধ্যে সুন্দর ডিজাইনের সঙ্গে দুর্দান্ত স্পেসিফিকেশন রয়েছে এই ফোনে। Samsung Galaxy F36 5G ছয়টি Android আপডেট এবং ছয় বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে বলে জানিয়েছে কোম্পানি। ফোনটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে প্রিমিয়াম ভিগান লেদার ব্যাক প্যানেল, 7.7 মিমি আলট্রা স্লিম বডি, 4K ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা, নাইট পোট্রেট, অত্যাধুনিক 5 এনএম প্রসেসর, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে তৈরি একঝাঁক ফিচার্স।

Samsung Galaxy F36 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

Samsung Galaxy F36 5G ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, f/2.2 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনের দিকে 13 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা আছে। সামনের ও পিছনের ক্যামেরা উভয়ই 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

স্যামসাং গ্যালাক্সি এফ36 5G-তে 5,000mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। সিকিউরিটির জন্য এতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। এটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক One UI 7 কাস্টম অপারেটিং সিস্টেমে চলে। ফোনটিতে গুগলের সার্কেল টু সার্চ, জেমিনি লাইভ, ইমেজ ক্লিপার, অবজেক্ট ইরেজার, এবং এআই এডিট সাজেশনের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্স উপলব্ধ।

Samsung Galaxy F36 5G এর সামনে গরিলা গ্লাস ভিক্টাস+ প্রোটেকশন-সহ 6.7 ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে রয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট এবং FHD + রেজোলিউশন সাপোর্ট করে। হ্যান্ডসেটটি Exynos 1380 চিপসেট দ্বারা পরিচালিত। 5 ন্যানোমিটারের অক্টা-কোর প্রসেসরটি Mali-G68 MP5 GPU এর সাথে যুক্ত। ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার সমস্যা মেটাতে ভেপার চেম্বার সিস্টেমও রয়েছে। স্মার্টফোনটি 8 জিবি পর্যন্ত র‍্যাম ও 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ অপশনে কিনতে পারবেন।

ভারতে Samsung Galaxy F36 5G এর দাম

Samsung Galaxy F36 5G এর দাম ভারতে 17,499 টাকা থেকে শুরু। বেস মডেলটি 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অফার করে। অন্যদিকে, 8 জিবি র‍্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য 18,999 টাকা। এটি জুলাই 29 দুপুর 12টা থেকে ফ্লিপকার্ট ই-কমার্স সাইট এবং স্যামসাংয়ের অফিসিয়াল অনলাইন স্টোর থেকে কেনা যাবে। ফোনটি কোরাল রেড, লাক্স ভায়োলেট এবং অনিক্স ব্ল্যাক রঙের বিকল্পে উপলব্ধ। প্রতিটি রঙের ব্যাক প্যানেলে ভিগান লেদার বা কৃত্রিম চামড়ার আবরণ রয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »