কবে লঞ্চ হবে Samsung Galaxy M11 আর Galaxy M31?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 13 ডিসেম্বর 2019 13:50 IST
হাইলাইট
  • Samsung Galaxy M11 ফোনে 32GB স্টোরেজ থাকবে
  • Samsung Galaxy M31 ফোনে 48MP ক্যামেরা থাকবে
  • Galaxy M41 ফোনে থাকতে পারে 64MP ক্যামেরা

আগামী বছর লঞ্চ হতে পারে Galaxy M11 আর Galaxy M31

Galaxy M সিরিজে আপডেট আনতে চলেছে Samsung। ইতিমধ্যেই Samsung Galaxy M11 আর Galaxy M31 তৈরির কাজ শুরু করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। চলতি সপ্তাহে Galaxy A51 আর Galaxy A71 লঞ্চ করে Galaxy A সিরিজে বড় আপডেট এনেছে Samsung। এবার লঞ্চ হতে চলেছে Samsung Galaxy M11 আর Galaxy M31। এখনও নতুন দুই ফোনের ডিজাইন সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি। 2020 সালে Galaxy M সিরিজের আপডেটের ফোনগুলি লঞ্চ হতে পারে।

SamMobile ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে এখনও ডিজাইনের প্রাথমিক স্তরে রয়েছে Samsung Galaxy M11 আর Galaxy M31। রিপোর্টে জানানো হয়েছে Galaxy M11 ফোনে থাকতে পারে 32GB স্টোরেজ। Galaxy M31 ফোনে থাকতে পারে 64GB স্টোরেজ।

এই দুই ফোন ছাড়াও 2020 সালে Galaxy M সিরিজে লঞ্চ হতে পারে Galaxy M21 আর Galaxy M41। Galaxy M21 ফোনে থাকতে পারে একটি Exynos 9609 চিপসেট আর 4GB RAM। এই ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকতে পারে 24 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকতে পারে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।

Galaxy M31 ফোনে ব্যবহার হতে পারে একটি Qualcomm Snapdragon 665 চিপসেট। সাথে থাকতে পারে 6GB RAM। Galaxy M31 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকতে পারে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকতে পারে একটি 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। Galaxy M41 ফোনের ট্রিপল ক্যামেরায় থাকতে পারে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকতে পারে একটি 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi Turbo 5 দুর্ধর্ষ ফিচার্স নিয়ে ভারতে আসছে, 100W ফাস্ট চার্জিং ও 50MP OIS ক্যামেরা কনফার্মড
  2. Infinix Smart 20 লঞ্চ হল মাত্র 12,499 টাকায়, সিম বা ইন্টারনেট ছাড়াই করা যাবে কল
  3. OnePlus Turbo 6X সিরিজ 10 জুন লঞ্চ হচ্ছে, সস্তায় 8,000mah ব্যাটারি, মনোরম AMOLED ডিসপ্লে থাকবে
  4. ফোনের ভিতরেই JBL-এর সাউন্ড, লঞ্চ হল Infinix Note Edge JBL Edition, সঙ্গে ফ্রি 3,999 টাকার স্পিকার
  5. Hasselblad ক্যামেরার ফ্ল্যাগশিপ ফোন মাত্র 36,999 টাকায়, জুনে সেরা অফার
  6. Vivo V70 Lite 5G স্মার্টফোন লঞ্চ হল, নামে লাইট থাকলেও ফিচারে হেভিওয়েট
  7. Instagram Plus: ইনস্টাগ্রাম প্লাস চালু হল বিশ্বজুড়ে, কোন কোন ফিচারের জন্য এখন টাকা গুনতে হবে দেখুন
  8. OnePlus Community Sale পাগল করা অফার দিচ্ছে, 17,000 টাকা ডিসকাউন্টে ফোন
  9. Redmi Turbo 5: পারফরম্যান্সের রাজা, রেডমির সবচেয়ে দ্রুততম ফোন 16 জুন ভারতে লঞ্চ হচ্ছে
  10. OnePlus Turbo 6X সিরিজের ডিজাইন প্রকাশ্যে, 8,000mAh ব্যাটারিতে বাজেট ফোনে বিপ্লব
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.