Samsung Galaxy S10 যোগ হবে গুরুত্বপূর্ণ দুটি ফিচার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 জুন 2018 15:41 IST
হাইলাইট
  • Galaxy S10 থেকে বাদ পড়বে আইরিস স্ক্যানার
  • এর পরিবর্তে যোগ হতে পারে থ্রি ডি ফেসিয়াল রিকগনিশান
  • এছাড়াও ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে

 

Galaxy S10 ফোন থেকে Samsung আইরিস স্ক্যানার ফিচার বাদ দিয়ে দিতে পারে। মাত্র দুই বছর আগে Galaxy Note 7 ফোনে প্রথম এই ফিচার লঞ্চ করেছিল Samsung।

ইতিমধ্যেই Galaxy S10 এর যন্ত্রাংশ তৈরীর কাজ শুরু করে দিয়েছে Samsung। যদিও এই ফোনে আইরিস স্যানার ব্যাবহার করা হবে না। এক দক্ষিণ কোরিয়ার দ্য বেল এ এক রিপোর্টে এই খবর জানানো হয়েছে।

আইরিস স্ক্যানারের পরিবর্তে Galaxy S10 এর অথেন্টিকেশানের জন্য ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে Samsung। এছাড়াও থ্রি ডি ফেসিয়াল স্ক্যানিং টেকনোলজি ব্যাবহারের কথাও ভাবছে দক্ষিণ কোরিয়ার এই কোম্পানি। ইতিমধ্যেই Apple, Xiaomi, Oppo নিজেদের ফোনে এই প্রযুক্তি ব্যবহার করে। ইজরায়েলের এক ফার্মের সাথে হাত মিলিয়ে Samsung  এই টেকনোলজি তৈরী করছে। আর এই দুই টেকনোলজি ব্যবহার করে আইরিস স্ক্যানারকে বিদায় জানাবে Samsung।

এই রিপোর্টে জানানো হয়েছে Samsung Galaxy S10 একটি 5.8 ইঞ্চি ডিসপ্লে থাকবে। এছাড়াও Galaxy S10+ এ থাকবে একটি 6.3 ইঞ্চি ডিসপ্লে। রিপোর্টে আরও জানানো হয়েছে আইরিস স্ক্যানিং এর ব্যবহার বন্ধ করে ফোন বানানোর খরচে অনেকটাই রাশ টানতে পারবে Samsung। এছাড়াও এর ফলে Galaxy S10 এর ওজন অনেকটা কমে বলে জানানো হয়েছে।

যদিও কোম্পানির Galaxy Note 9 ফোনে আইরিস স্ক্যানার ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে Samsung। Note 9 এ ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহারের খবর প্রচার হলেও এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করবে না Samsung।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung Galaxy S10, Iris Scanner
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. WhatsApp: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, ইমোজি লিখে পাঠানো যাবে স্টিকার, স্ক্রল করে খোঁজার ঝামেলা শেষ
  2. Poco C85x 5G বিশাল ব্যাটারির সাথে ভারতে মার্চ 10 লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে এল ডিজাইন
  3. 6,000 টাকা ছাড়ের সাথে Google Pixel 10a ফোনের সেল শুরু হল, 7 বছর ধরে মিলবে Android আপডেট
  4. Social Media Ban: ফেসবুক-ইনস্টা আর নয়, এই রাজ্যে 16 বছরের নিচে নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া
  5. Motorola বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন Edge 70 Fusion দেশে আনল, ফাটাফাটি ফিচার্সে বাজিমাত
  6. Realme C83 5G সস্তায় 144Hz ডিসপ্লে, 7000mAh ব্যাটারি, VC কুলিং সিস্টেমের সাথে ভারতে লঞ্চ হল
  7. WhatsApp Plus: চালু হচ্ছে হোয়াটসঅ্যাপ প্লাস পরিষেবা, ইউজারদের জন্য বড় চমক
  8. 108MP ক্যামেরা ও 6520mAh ব্যাটারির সাথে লঞ্চ হল Honor 600 Lite, দেখতে অবিকল আইফোন
  9. 200MP ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং ফিচার নিয়ে হাজির Infinix Note 60 Ultra, রয়েছে স্যাটেলাইট কলিং সাপোর্ট
  10. Nothing Phone 4a Pro ভারতে 140x জুম ক্যামেরা, চোখধাঁধানো ডিজাইনের সাথে লঞ্চ হল, হাতে রাখলে তাকাবে সবাই
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.