Samsung Galaxy S25 FE উন্নত সেলফি ক্যামেরা ও আরও শক্তিশালী ব্যাটারির সাথে বাজারে আসছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 16 জুলাই 2025 07:30 IST
হাইলাইট
  • Samsung Galaxy S25 FE ফোনে 6.7 ইঞ্চি LTPO ডিসপ্লে থাকতে পারে
  • সামনের দিকে নতুন 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখা যেতে পারে
  • স্মার্টফোনটি Exynos 2400 প্রসেসরে চলতে পারে

Samsung Galaxy S25 FE পূর্বসূরীর মতো ডিজাইন পাবে

Photo Credit: Samsung

Samsung Galaxy S25 FE আর দুই থেকে তিন মাসের মধ্যে বাজারে চলে আসতে পারে। দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটির ফ্যান এডিশন স্মার্টফোন বা FE সিরিজের প্রতিটি মডেল রমরমিয়ে বিক্রি হয়। এটি সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাগশিপ ফিচার্স প্রদান করার জন্য পরিচিত। 2024 সালের সেপ্টেম্বরে লঞ্চ হওয়া, Galaxy S24 FE বিপুল জনপ্রিয় হয়েছে। এদিকে, বিগত ক'সপ্তাহ ধরে Galaxy S25 FE এর বিভিন্ন তথ্য অনলাইনে ভেসে বেড়াচ্ছে। এতে Exynos 2400 প্রসেসর থাকতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। হ্যান্ডসেটটির AMOLED টাচস্ক্রিন 1 হার্টজ থেকে 120 হার্টজের মধ্যে রিফ্রেশ হবে, যার অর্থ এটি একটি LTPO প্যানেল। এখন একটি রিপোর্ট Samsung Galaxy S25 এর ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লের মতো গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনগুলি ফাঁস করেছে।

Samsung Galaxy S25 FE স্পেসিফিকেশন (সম্ভাব্য)

TechManiacs এর প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, Samsung Galaxy S25 FE ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসবে। পিছনের প্যানেলে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 13 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং একটি 8 মেগাপিক্সেলের 3x টেলিফটো লেন্স দেখা যাবে বলে জানা গিয়েছে। Galaxy S24 FE বা S23 FE এর সামনে 10 মেগাপিক্সেল ক্যামেরা থাকলেও, আসন্ন মডেলটি 12 মেগাপিক্সেলের এক নতুন সেলফি ক্যামেরা অফার করবে বলে শোনা যাচ্ছে।

স্যামসাং গ্যালাক্সি S25 FE ফোনে 6.7 ইঞ্চি ডায়নামিক AMOLED 2X LTPO ডিসপ্লে থাকতে পারে। এটি 1Hz থেকে 120Hz ভেরিয়েবল রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফলে গেম খেলার সময় দুর্দান্ত অভিজ্ঞতা মিলবে, বিশেষ করে যখন গেমের ফ্রেম রেট যখন পরিবর্তন হতে থাকে। এছাড়া, প্যানেলটিতে ফুল-এইচডি+ রেজোলিউশন এবং গরিলা গ্লাস ভিক্টাস+ প্রোটেকশন থাকবে।

Samsung Galaxy S25 FE মডেলে Exynos 2400 প্রসেসর থাকতে পারে, যা পূর্বসূরী Galaxy S24 FE (Exynos 2400) এর মতোই পারফরম্যান্স প্রদান করবে বলে জানা গিয়েছে। বেস মডেলে 8 জিবি র‍্যাম মিলতে পারে। টপ ভেরিয়েন্টে 12 জিবি র‍্যাম থাকার সম্ভাবনা। আর অনবোর্ড স্টোরেজ হিসেবে 128 জিবি, 256 জিবি, এবং 512 জিবি অপশন পাওয়া যেতে পারে।

সূত্রের দাবি, Samsung Galaxy S25 FE এর ব্যাটারি ও চার্জিং ডিপার্টমেন্টে বড় আপগ্রেড আসবে। 4,900mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে শোনা যাচ্ছে। উল্লেখ্য, Galaxy S24 FE এর 4,700mAh ব্যাটারি প্যাক কেবল 25W চার্জিং অফার করে। নতুন হ্যান্ডসেটটি 7 বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট পেতে পারে বলেও জল্পনা চলছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo K14x 5G: 1500 টাকা ছাড়ে ওপ্পোর নয়া 6500mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা ফোনের সেল শুরু হল
  2. 6300mAh ব্যাটারি ও 18GB ডাইনামিক র‍্যামের সাথে Realme P4 Lite লঞ্চ হচ্ছে ফেব্রুয়ারিতে, দাম 10 হাজারের মধ্যে?
  3. 20,500 টাকার বাম্পার ছাড়ে বিক্রি হচ্ছে OnePlus স্মার্টফোন, 100W ফাস্ট চার্জিং, দুর্দান্ত প্রসেসর ও ক্যামেরা
  4. Airtel: পশ্চিমবঙ্গে এয়ারটেলের বড় চমক, সমস্ত প্ল্যানে এখন আনলিমিটেড 4G ও 5G ডেটা
  5. প্রেমদিবসে Realme-এর নতুন মেরুন রেড ফোনের সেল শুরু হল, 14,000 টাকার কমে 144Hz রিফ্রেশ রেট, 7000mAh ব্যাটারি
  6. Motorola এর স্টাইলাস পেন সহ সবচেয়ে সস্তা ফোনে মিলছে 4500 টাকা ডিসকাউন্ট, রয়েছে 32MP সেলফি ক্যামেরা
  7. Aadhaar Card: জালিয়াতি রুখতে আসছে নতুন আধার কার্ড, বিশেষ কী থাকবে দেখুন
  8. Poco C81 Pro শীঘ্রই 6,000mAh ব্যাটারি ও 6.9 ইঞ্চি স্ক্রিনের সাথে লঞ্চ হবে, লিস্টেড হল NBTC ওয়েসাইটে
  9. Asus একসাথে ছয়টি ল্যাপটপ লঞ্চ করল, OLED টাচস্ক্রিন ও 16GB র‍্যাম রয়েছে, এক চার্জে 25 ঘন্টা চলবে
  10. ভ্যালেন্টাইন'স ডে-র দিন মেগা অফার, মাত্র 99 টাকায় দামি ইয়ারবাডস দিচ্ছে Nothing
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.