আগস্ট 27 লঞ্চ হচ্ছে Samsung Galaxy S26 FE, বাজেটে মিলবে ফ্ল্যাগশিপ ফিচার্স?

Samsung Galaxy S26 FE-এর ডিজাইন এবং স্পেসিফিকেশন ইতিমধ্যেই ফাঁস হয়েছে।

আগস্ট 27 লঞ্চ হচ্ছে Samsung Galaxy S26 FE, বাজেটে মিলবে ফ্ল্যাগশিপ ফিচার্স?

Photo Credit: Samsung

Samsung Galaxy S26 Series was launched in February, 2026

হাইলাইট
  • Samsung-এর নতুন গ্যালাক্সি ইভেন্ট আগস্ট 27 অনুষ্ঠিত হবে
  • Samsung Galaxy S26 FE লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে
  • Samsung Galaxy S26 FE ফ্ল্যাগশিপ Exynos 2500 প্রসেসরে চলতে পারে
বিজ্ঞাপন

Samsung-এর নতুন গ্যালাক্সি ইভেন্ট চলতি মাসে অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি আগস্ট 27 তারিখে এই বছরের তৃতীয় হার্ডওয়্যার লঞ্চ ইভেন্ট আয়োজন করছে। সেই দিন Galaxy S সিরিজের নতুন মডেল আত্মপ্রকাশ করবে বলে নিশ্চিত করা হয়েছে। ব্র্যান্ড এখনও নির্দিষ্ট করে নাম প্রকাশ করেনি। তবে একাধিক রিপোর্ট Samsung Galaxy S26 FE-এর প্রতি ইঙ্গিত করছে। সাধারণত প্রতি বছর এই সময়ে সংস্থার Fan Edition বা FE ফোন লঞ্চ হয়। নতুন মডেলটির ডিজাইন এবং স্পেসিফিকেশন ইতিমধ্যেই ফাঁস হয়েছে। এটি ফেব্রুয়ারিতে লঞ্চ হওয়া Galaxy S26 সিরিজের সাশ্রয়ী মূল্যের সংস্করণ হিসেবে আসছে। অর্থাৎ, বাজেটে ফ্ল্যাগশিপ ফিচার্স মিলতে পারে। 

Samsung Galaxy S26 FE লঞ্চ হচ্ছে আগস্ট 27

Samsung Galaxy S26 FE একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে প্রকাশ্যে আনা হবে। কোম্পানির ওয়েবসাইট ও অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিং দেখা যাবে। ভারতীয় সময় সন্ধ্যা 5:30 থেকে অনুষ্ঠান সম্প্রচার করা হবে। ফোন ছাড়া অন্য কোনও পণ্য লঞ্চ হবে কিনা, তা এখনও জানা যায়নি।

Samsung Galaxy S26 FE স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিপোর্ট অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এস26 এফই ট্রিপল রিয়ার ক্যামেরা দিয়ে সজ্জিত থাকবে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচাযুক্ত 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, f/2.2  অ্যাপারচাযুক্ত আল্ট্রাওয়াইড লেন্স, ও 3x অপটিক্যাল জুম-সহ একটি টেলিফটো লেন্স ব্যবহার করা হবে। সেলফি ক্যামেরা 12 মেগাপিক্সেলের হতে পারে।

Galaxy S26 FE মডেলের সামনে 6.7 ইঞ্চি ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে থাকবে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,900 নিট পিক ব্রাইটনেস, এবং FHD+ (2,340 x 1,080 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করবে। ফোনে Android 17 ভিত্তিক নতুন One UI 9 প্রি-ইনস্টল করা থাকবে। এতে Xclipse 950 GPU এবং Exynos 2500 প্রসেসর মিলবে।

স্যামসাং-এর নতুন ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 4,900mAh ব্যাটারি। যার সঙ্গে 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এছাড়াও, ডিভাইসে 30fps-এ 8K ভিডিও রেকর্ডিং ফিচার, IP68 রেটিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, স্টেরিও স্পিকার, ও NFC থাকতে পারে।

Galaxy S26 FE বাজারে 8 জিবি র‍্যাম ও 128 জিবি + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে বিক্রি হতে পারে। ডিজাইন Galaxy S26 সিরিজের মতো হবে বলে জানা গেছে। এটি গ্রাফাইট, পেস্তা, ও ব্লুবেরি কালার অপশনে উপলব্ধ হবে। প্রসঙ্গত, ফোনটির পূর্বসূরী Galaxy S25 FE গত বছর ভারতে লঞ্চের সময় দাম ছিল 59,999 টাকা

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Google-এর বড় অফার, 4,800 টাকার AI সাবস্ক্রিপশন এক বছর একেবারে ফ্রি
  2. iQOO Z11 ও iQOO Buds ভারতে এল, 32MP সেলফি ক্যামেরা ও 7,050mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
  3. আগস্ট 27 লঞ্চ হচ্ছে Samsung Galaxy S26 FE, বাজেটে মিলবে ফ্ল্যাগশিপ ফিচার্স?
  4. জনপ্রিয় Vivo ফোনের দাম 7,000 টাকা পর্যন্ত বাড়ল, ক্রেতাদের জন্য বড় ধাক্কা
  5. 10,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে সবচেয়ে সস্তা iPhone 17e, দাম বাড়ার আগে শেষ সুযোগ
  6. Samsung-এর ট্রিপল ক্যামেরা ও সুপার অ্যামলেড ডিসপ্লের দুর্দান্ত 5G স্মার্টফোন 20,000 টাকার কমে মিলছে
  7. Realme P4s 5G লঞ্চ হচ্ছে আগস্ট 26, 8,000mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
  8. 30,000 টাকা পাবে প্রত্যেক নাগরিক, AI থেকে লাভের ভাগ আমজনতাকে দেবে এই দেশ
  9. ভারতে তৈরি হবে Oppo, OnePlus, এবং Realme-এর স্মার্টফোন, মেক ইন ইন্ডিয়া প্রকল্পে বড় সাফল্য
  10. 10,000mAh ব্যাটারি নিয়ে বাজেটে লঞ্চ হল iQOO Z11S, সঙ্গে এল Neo 11 Ultra গেমিং ফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »