Samsung Galaxy S27+ ভারতের BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে SM-S956B/DS মডেল নম্বরের সঙ্গে লিস্টেড হয়েছে।
Photo Credit: Samsung
Samsung Galaxy S27+ is expected to succeed the Galaxy S26+ (pictured))
Samsung Galaxy S26 সিরিজ বাজারে এসেছিল গত ফেব্রুয়ারিতে। পূর্বসূরি Galaxy S27 লাইনআপ আগামী বছর একই সময়ে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। বিগত কয়েক সপ্তাহ ধরে এই সিরিজের ফোনগুলির সম্পর্কে বিভিন্ন তথ্য অনলাইনে প্রকাশ হয়েছে। সম্প্রতি স্ট্যান্ডার্ড Galaxy S27 ভারতের একটি সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল। আর এখন Samsung Galaxy S27+ সেই একই ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। রিপোর্ট বলছে, স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ ফোনে হাই-পারফরম্যান্স Exynos প্রসেসর, 50 মেগাপিক্সেল ট্রিপল ব্যাক ক্যামেরা সেটআপ, ও 512 জিবি পর্যন্ত স্টোরেজ কনফিগারেশনের সঙ্গে লঞ্চ হতে পারে।
টিপস্টার আনভিনরাজ এক্সের একটি পোস্টে দাবি করেছেন, স্যামসংয়ের একটি স্মার্টফোন ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস (BIS) ওয়েবসাইটে SM-S956B/DS মডেল নম্বরের সঙ্গে তালিকাভুক্ত হয়েছে। তাঁর মতে, মডেল নম্বরটি আসলে আপকামিং Samsung Galaxy S27+ ফোনের।
বিআইএস থেকে ফোনটির সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। এটি 2027 সালের শুরুর দিকে বাজারে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও, এই লাইনআপে Samsung Galaxy S27, Galaxy S27 Pro, ও Galaxy S27 Utra অন্তর্ভুক্ত থাকবে।
রিপোর্ট অনুসারে, Samsung Galaxy S27+ মডেলের সামনে 6.66 ইঞ্চি ফুল-এইচডি+ 2x অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এতে কোম্পানির নিজস্ব Exynos 2700 চিপসেট ব্যবহার হতে পারে। এটি 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে উৎপাদন হবে। ফোনটি 8 জিবি ও 12 জিবি র্যাম এবং 256 জিবি ও 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে।
Galaxy S27+ তিনটি রিয়ার ক্যামেরা দিয়ে সজ্জিত থাকবে বলে শোনা যাচ্ছে। 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরায় Sony IMX955 বা Samsung S5KGNG সেন্সর থাকতে পারে। 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা Sony IMX564 সেন্সর মিলতে পারে। ক্যামেরা সেটআপে Samsung S5K3LU সেন্সর-সহ একটি 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকতে পারে, যা 3x অপটিক্যাল জুম অফার করবে।
আরও জানা গিয়েছে, স্যামসাংয়ের আসন্ন ফ্ল্যাগশিপ ফোনের সেলফি ক্যামেরায় Sony IMX874 অথবা Samsung S5K3LU সেন্সর ব্যবহার হতে পারে। ফোনে পাওয়ার ব্যাকআপ প্রদান করবে 4,900mAh ব্যাটারি, যার সাথে 45W ওয়্যার্ড চার্জিং এবং 20W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট মিলতে পারে। উল্লেখ্য, Galaxy S26+ মডেলের 256 জিবি ও 512 জিবি স্টোরেজ যথাক্রমে 1,19,999 ও 1,39,999 টাকায় লঞ্চ হয়েছিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
iOS 27.3 Could Let Siri Access Your Health Data, Including Sleep, Workouts and Medications