ভারতে নতুন রঙে Samsung Galaxy S9+ এর আবির্ভাব ঘটল

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 15 জুন 2018 16:16 IST
হাইলাইট
  • Galaxy S9+ এর নতুন কালার ভেরিয়েন্টে লঞ্চের কথা ঘোষনা করল স্যামসাং
  • শুরুতে তিনটি কালার ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ হয়েছিল
  • শুধুমাত্র 128GB স্টোরেজ ভেরিয়েন্টেই পাওয়া যাবে সানরাইজ গোল্ড Galaxy S9+

 

ভারতে নতুন কালার ভেরিয়েন্টে লঞ্চ হল Samsung Galaxy S9+। এই বছর মার্চ মাসে লঞ্চ হয়েছিল কোম্পানির ফ্ল্যাগশিপ ফোনটি। শুরুতে কোরাল ব্লু, লিল্যাক পারপেল আর মিডনাইট ব্ল্যাক কালার ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ হয়েছিল। আর শুক্রবার Galaxy S9+ এর নতুন কালার ভেরিয়েন্টে লঞ্চের কথা ঘোষনা করল স্যামসাং ইন্ডিয়া।

 

“টেকনোলজি দিয়ে আমাদের গ্রাহকরা তাদের স্টাই প্রকাশ করার চেস্টা করেন। আর স্টাইলে রঙ একটি বড় ভুমিকা নেয়। আর তাই নতুন সানরাইজ গোল্ড কালার ভেরিয়েন্টের ফলে Galaxy S9+ এর গ্রাহকরা আরও ভালো ভাবে নিজেদের এক্সপ্রেস করতে পারবেন।” বলে জানিয়েছেন স্যামসাং ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার আদিত্য বব্বর। শুধুমাত্র 128GB স্টোরেজ ভেরিয়েন্টেই পাওয়া যাবে নতুন সানরাইজ গোল্ড Galaxy S9+।

 

সানরাইজ গোল্ড Galaxy S9+দাম 68,900 টাকা। কোম্পানি জানিয়েছে সীমিত সংখ্যক সানরাইজ গোল্ড Galaxy S9+ তৈরী করবে স্যামসাং। আগামী 20 জুন থেকে বিভিন্ন রিটেল স্টোর থেকে এই ফোন কিনতে পাওয়া যাবে। এছাড়াও স্যামসাং শপ ও ফ্লিপকার্টে প্রিবুকিং শুরু হবে। এছাড়াও গ্রাহকরা Paytm Mall বা ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে এই ফোন কিনলে গ্রাহকদের 9000 টাকা ক্যাশব্যাক অফার দেবে স্যামসাং।

 

Galaxy S9+ এ রয়েছে একটি 6.2 ইঞ্চি Super AMOLED ইনফিনিটি ডিসপ্লে। এর সাথেই রয়েছে নিজস্ব Exynos 9810 প্রসেসার, সাথে রয়েছে 4GB RAM, 128GB স্টোরেজ। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে 3500mAh ব্যাটারি। ফোনের অপারেটিং সিস্টেম লেটেস্ট Amdroid Oreo। এর সাথেই এই ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা আইরিস স্ক্যানারের মতো ফিচার।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent build quality
  • Stereo speakers
  • Good battery life
  • Snappy all-round performance
  • Very good rear cameras
  • Vivid HDR display
  • Bad
  • Intelligent Scan feels clunky
  • Attracts fingerprints easily
 
KEY SPECS
Display 6.20-inch
Processor Samsung Exynos 9810
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 3500mAh
OS Android 8.0
Resolution 1440x2960 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung, SmartThings
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50MP ট্রিপল ক্যামেরা ও দুর্দান্ত ফিচার্সের Nothing স্মার্টফোনে মিলছে লোভনীয় ছাড়, কিনবেন নাকি
  2. iQOO 15R ভারতের সবচেয়ে পাতলা 7600mAh ব্যাটারি ফোন হতে চলেছে
  3. Xiaomi, Redmi, ও Poco-এর একাধিক স্মার্টফোনে Android 16 এবং HyperOS 3 আপডেট আসছে, দেখুন তালিকা
  4. ভিভো বাজারে আনছে দুই নতুন বাজেট স্মার্টফোন Vivo Y21 5G ও Vivo Y11d
  5. 125W ফাস্ট চার্জিং ও 50MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Motorola স্মার্টফোনে প্রায় 12,000 টাকা ডিসকাউন্ট
  6. বাজেট ফোন Oppo A6i 5G ও Oppo A6v 5G লঞ্চ হল, 7000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে রয়েছে
  7. Oppo K14x 5G ভ্যালেন্টাইনস ডে'র আগে ভারতে আসছে, বিশাল ব্যাটারি ও সুন্দর ক্যামেরার সাথে এই দিন লঞ্চ
  8. Samsung Galaxy F70e 5G ভারতে কম দামে এই তারিখে লঞ্চ হচ্ছে, ছবি ও সমস্ত ফিচার্স প্রকাশ করল কোম্পানি
  9. 50MP সেলফি ক্যামেরা ও 7000mAh ব্যাটারির নতুন Oppo ফোনে প্রায় 6500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে
  10. YouTube: ইউজারদের জন্য খারাপ খবর, বন্ধ হল ইউটিউবের জনপ্রিয় ফিচার, টাকা দিলে তবেই মিলবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.