Samsung Galaxy Z Flip 6 এখন Amazon Great Indian Festival Diwali এডিশন সেলে 42,300 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে।
Photo Credit: Samsung
Samsung Galaxy Z Flip 6 becomes significantly cheaper
বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে এখন দীপাবলি স্পেশাল সেল চলছে। বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনের উপর বড় অঙ্কের ছাড় দিচ্ছে Amazon Great Indian Festival Diwali এডিশন সেল। যার মধ্যে Samsung Galaxy Z Flip 6 এখন 42,000 টাকার বেশি ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। বর্তমানে এর থেকে কম দামে আর কোনও ক্ল্যাশমেল ডিজাইনের প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোন নেই। এতে প্রাইমারি ফোল্ডিং ডিসপ্লের পাশাপাশি বাইরে একটি 3.7 ইঞ্চি সেকেন্ডারি স্ক্রিন রয়েছে। ডিভাইসটি 2024 সালের জুলাইতে বাজারে এলেও, সাতটি জেনারেশনের Android OS আপগ্রেড পাবে। এছাড়াও, 2031 সাল পর্যন্ত সিকিউরিটি প্যাচ সরবরাহ করবে স্যামসাং।
Samsung Galaxy Z Flip 6 এখন অ্যামাজনে 67,698 টাকায় বিক্রি হচ্ছে। এটি 12 জিবি র্যাম এবং 256 জিবি অনবোর্ড স্টোরেজ ভার্সনের দাম ছিল। ফোনটি ভারতে লঞ্চের সময় দাম ছিল 1,09,99 টাকা। অর্থাৎ সরাসরি 42,300 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।
এছাড়াও, অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে দাম মেটালে 2,030 টাকা ক্যাশব্যাক পাওয়া যেতে পারে। এই ফ্লিপ-ফোল্ড ফোন সিলভার শ্যাডো, মিন্ট, ও ব্লু কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।
জানিয়ে রাখি, Samsung Galaxy Z Flip 6-এর ভিতরে 6.7 ইঞ্চি ভাঁজযোগ্য ডায়নামিক অ্যামোলেড 2X ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও 2,600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। কভার স্ক্রিনে 60 হার্টজ রিফ্রেশ রেট ও 1,600 নিট পিক ব্রাইটনেসযুক্ত একটি 3.4 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন আছে। এটি ফ্ল্যাগশিপ Snapdragn 8 Gen 3 প্রসেসরে রান করে।
স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 6-এর পিছনে ডুয়াল ক্যামেরা সিস্টেম আছে। এটি f/1.8 অ্যাপারচার, ডুয়াল পিক্সেল PDAF, ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত। ফোল্ডেবল স্ক্রিনের উপর 10 মেগাপিক্সেল ক্যামেরা অবস্থান করছে।
কভার ডিসপ্লে থাকায় বাইরের 50 মেগাপিক্সেল ক্যামেরা সেলফি তোলার জন্য ব্যবহার করা যেতে পারে। ফোনটি 4,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে যা 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থন করে। ফোনে Galaxy AI সাপোর্ট পাওয়া যাবে৷ ডিভাইসটি Android 21 পর্যন্ত সিস্টেম আপগ্রেড পাবে। যদি কম দামে ফ্লিপ ফোন কিনতে চান, তাহলে এটি উপযুক্ত বিকল্প হয়ে উঠতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
WhatsApp for Android Could Soon Let You Preview Chats Without Opening Them