ডুয়াল ডিসপ্লে আর ট্রিপল রিয়ার ক্যামেরা সহ বাজারে আসছে Vivo Nex 2

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 ডিসেম্বর 2018 08:55 IST
হাইলাইট
  • চিনে Nex 2 ফোনের টিজার প্রকাশ করেছে Vivo
  • চিনে Vivo Nex 2 ফোনের রেজিস্ট্রেশান শুরু হয়ে গিয়েছে
  • গিয়েছে Vivo Nex 2 ফোনে দুটি ডিসপ্লে থাকবে

চিনে Vivo Nex 2 ফোনের রেজিস্ট্রেশান শুরু হয়ে গিয়েছে

Photo Credit: Twitter/ Ben Geskin

শিঘ্রই বাজারে আসছে Vivo Nex 2। ইতিমধ্যেই চিনে এই ফোনের টিজার প্রকাশ করেছে Vivo। প্রতিবেশী দেশে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে Vivo Nex 2 ফোনের তিনটি টিজার প্রকাশ করা হয়েছে। এই টিজারে দেখা গিয়েছে Vivo Nex 2 ফোনে দুটি ডিসপ্লে থাকবে। ফোনের পিছনে থাকবে তিনটি ক্যামেরা। ডিসেম্বরে বাজারে আসবে এই স্মার্টফোন। টিজারে এই কথা জানিয়েছে চিনের কোম্পানিটি।

টিজার প্রকাশের সাথেই চিনে Vivo Nex 2 ফোনের রেজিস্ট্রেশান শুরু হয়ে গিয়েছে। তিনটি টিজারের প্রথমটিতে ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরা দেখা গিয়েছে। দ্বিতীয় টিজারে ফোনে ডুয়াল ডিসপ্লের কথা জানানো হয়েছে। তিন নম্বর টিজারে ফোনের নাইট ফটোগ্রাফি স্কিলের কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই চিনের Vivo ওয়েবসাইট এই তিনটি টিজার প্রকাশ পেয়েছে।

Advertisement

ফোনের পিছনে ডিসপ্লে থাকার জন্যই Vivo Nex 2 ফোনের সামনে কোন ক্যামেরা থাকবে না। তাই ফোনের সামনে সম্পূর্ণ বেজেল লেস ডিসপ্লে থাকছে। এছাড়াও ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

ইতিমধ্যেই Nubia X ফোনে এই ডিজাইন দেখা গিয়েছে। গত মাসে 3,299 ইউয়ান দামে চিনে লঞ্চ হয়েছিল  Nubia X।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo, Vivo Nex 2, Vivo Nex 2 Launch
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  2. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  3. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  4. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  5. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  6. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  7. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  8. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  9. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  10. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.