মঙ্গলবার লঞ্চ হবে Vivo Nex

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 12 জুন 2018 15:20 IST
হাইলাইট
  • আজই লঞ্চ হবে Vivo Nex
  • Nex, Nex S আর Nex A এই তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হবে এই স্মার্টফোন
  • এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 91%

আজই লঞ্চ হবে Vivo Nex। চিনে এক ইভেন্টে স্থানীয় সময় সন্ধ্যা 7:30 মিনিটে (ভারতীয় সময় বিকাল 5 টা) এই ইভেন্ট শুরু হবে। আজ সাঙ্ঘাইতে এই ইভেন্টে লঞ্চ হবে Vivo র বেজেল লেস এই ফোন। এক রিপোর্টে জানা গিয়েছে Nex, Nex S আর Nex A এই তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হবে লেটেস্ট এই স্মার্টফোন।
 
বার্সেলোনায় এই বছরের মোবাইল কংগ্রেসের সভায় প্রথম দেখা গিয়েছিল এই বেজেল লেস ফোন। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 91%। ডিসপ্লের তলার 50% জায়গা জুড়ে থাকবে এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। বেজেল লেস হওয়ার কারনেই এই ফোনের ভিতর থেকে বেরিয়ে আসবে সেলফি ক্যামেরা। আগে জানানো হয়েছিল 2018 সালের মাঝামাঝি এই ফোনের বিক্রি শুরু হবে।
 

Vivo Nex এর দাম

একাধিক রিপোর্টে Vivo Nex এর দাম জানা গিয়েছে। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে Snapdragon 710 ভেরিয়েন্টের Vivo Nex এর দাম হবে 3798 ইউয়ান (প্রায় 40,000 টাকা)। Snapdragon 845 ভেরিয়েন্টের দাম হবে 4498 ইউয়ান (প্রায় 47,300 টাকা)। অন্য এক রিপোর্টে জানা গিয়েছিল এই ফোনের হাই এন্ড ভেরিয়েন্টের দাম হবে 6998 ইউয়ান (প্রায় 73,200 টাকা)। আর এই দাম যদি সত্যি হয় তবে OnePlus 6 আর Honor 10 কে বাজারে ভালো টক্কর দেবে এই ফোন।
 

Vivo Nex স্পেসিফিকেশান

চিনে ইতিমধ্যেই পোস্টার লঞ্চ করেছে কোম্পানি। আর সেখানেই ফোনের কিছু স্পেসিফিকেশান জানা গিয়েছে। সম্প্রতি কোম্পানির ওয়েবসাইটে দুটি ভেরিয়েন্ট দেখা গিয়েছে। Vivo Nex আর Vivo Nex S নামের এই দুটি ফোনের থাকবে 6.59 ইঞ্চি সমপূর্ণ বেজেল লেস ডিসপ্লে।
 
এই ফোনের কটি ভচেরিয়েন্টে থাকবে Snapdragon 845 চিপসেট এর সাথেই থাকবে 8GB RAM। অন্যদিকে কম দামের ভেরিয়েন্টের থাকবে Snapdragon 710 চিপসেট, এর সাথেই থাকবে 6GB RAM। দুটি ফোনেই 12MP ও 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। ফোনের ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই ফোনের ভিতরে থাকবে 128GB ইন্টারনাল স্টোরেজ আর 4000mAh ব্যাটারি। তবে সম্প্রতি জানা গিয়েছে একটি ভেরিয়েন্টে 256GB স্টোরেজ থাকবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.