ট্রিপল রিয়ার ক্যামেরা, পপ-আপ সেলফি ক্যামেরা লঞ্চ হল Vivo S1

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 মার্চ 2019 17:03 IST
হাইলাইট
  • Vivo S1 এর দাম 2,298 ইউয়ান
  • থাকছে একটি 25 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা
  • ফোনের ভিতরে থাকছে Helio P70 চিপসেট

6GB RAM আর 128GB স্টোরেজে পাওয়া যাবেVivo S1

কয়েকদিন আগেই Gadgets 360 ওয়েবসাইটে Vivo S1 লঞ্চের খবর প্রকাশিত হয়েছিল। বুধবার লঞ্চ হল এই স্মার্টফোন। কোম্পানির S সিরিজের এটাই প্রথম স্মার্টফোন। দুটি রঙে লঞ্চ হয়েছে Vivo S1। ফোনের ভিতরে থাকছে Helio P70 চিপসেট, FHD+ ডিসপ্লে আর ফোনের উপরে থাকছে একটি 25 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা। বুধবার চিনে এই স্মার্টফোন লঞ্চ করেছে Vivo।

Vivo S1 এর দাম

চিনে Vivo S1 এর দাম 2,298 ইউয়ান (প্রায় 24,500 টাকা)। 6GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। 1 এপ্রিল বিক্রি শুরু হবে Vivo S1।

Vivo S1 স্পেসিফিকেশন

Vivo S1 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলছে কোম্পানির Funtouch 9.0 স্কিন। থাকছে 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Helio P70 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Vivo S1 এর পিছনে থাকছে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 25 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Vivo S1 ফোনে থাকছে Wi-Fi, Bluetooth, USB-OTG, GPS, GLONASS আর BeiDou। থাকছে একটি 3,940 mAh ব্যাটারি। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। Vivo S1 এর ওজন 189.5 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good battery life
  • Quick in-display fingerprint scanner
  • Bundled 18W fast charger
  • Bad
  • Average CPU performance
  • Cameras could’ve been better
  • Micro-USB port
 
KEY SPECS
Display 6.38-inch
Processor MediaTek Helio P65
Front Camera 32-megapixel
Rear Camera 16-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo S1, Vivo S1 specifications, Vivo S1 price, Vivo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. প্রেমদিবসে Realme-এর নতুন মেরুন রেড ফোনের সেল শুরু হল, 14,000 টাকার কমে 144Hz রিফ্রেশ রেট, 7000mAh ব্যাটারি
  2. Motorola এর স্টাইলাস পেন সহ সবচেয়ে সস্তা ফোনে মিলছে 4500 টাকা ডিসকাউন্ট, রয়েছে 32MP সেলফি ক্যামেরা
  3. Aadhaar Card: জালিয়াতি রুখতে আসছে নতুন আধার কার্ড, বিশেষ কী থাকবে দেখুন
  4. Poco C81 Pro শীঘ্রই 6,000mAh ব্যাটারি ও 6.9 ইঞ্চি স্ক্রিনের সাথে লঞ্চ হবে, লিস্টেড হল NBTC ওয়েসাইটে
  5. Asus একসাথে ছয়টি ল্যাপটপ লঞ্চ করল, OLED টাচস্ক্রিন ও 16GB র‍্যাম রয়েছে, এক চার্জে 25 ঘন্টা চলবে
  6. ভ্যালেন্টাইন'স ডে-র দিন মেগা অফার, মাত্র 99 টাকায় দামি ইয়ারবাডস দিচ্ছে Nothing
  7. দেড় বছরের মধ্যে অফিসের সবার চাকরি কেড়ে নেবে AI, সতর্কবার্তা Microsoft কর্তার
  8. বিশ্বের সবচেয়ে স্লিম 8000mAh ব্যাটারির কার্ভড ডিসপ্লে ফোন Tecno Pova Curve 2 5G লঞ্চ হল ভারতে
  9. Infinix Note Edge 5G ভারতে ফেব্রুয়ারি 18 লঞ্চ হচ্ছে, থাকবে JBL স্পিকার, কার্ভড ডিসপ্লে, ও 6,500mAh ব্যাটারি
  10. Apple, Samsung, Vivo-দের টেক্কা দিতে ভারতে আসছে Xiaomi-এর দুই দুর্ধর্ষ ফোন, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.