Vivo S2 কিনতে কত খরচ হবে? ছয় বছর পর ভারতে লঞ্চের আগেই সম্পূর্ণ দাম ফাঁস

অফার ছাড়া Vivo S2 মডেলের দাম ভারতে 51,999 টাকা থেকে শুরু হতে পারে।

Vivo S2 কিনতে কত খরচ হবে? ছয় বছর পর ভারতে লঞ্চের আগেই সম্পূর্ণ দাম ফাঁস

Photo Credit: Vivo

Vivo S2 may come in three colour options

হাইলাইট
  • Vivo S2 ভারতে 128 জিবি ও 256 জিবি ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে
  • Vivo S2 ছয় বছরের বেশি সময় পর এ দেশে আসছে
  • এটি MediaTek Dimensity 7000 সিরিজের প্রসেসর ব্যবহার করতে পারে
বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে Vivo S2 সম্পর্কিত একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। ফোনটির ডিজাইন, মেজর ফিচার্স, এবং রিটেল বক্সের প্রাইস ইতিমধ্যেই ফাঁস হয়েছে। আর এখন ফোনটির আসল বিক্রয়মূল্য সামনে এসেছে। Vivo S1 ভারতে লঞ্চ হয়েছিল 2019 সালের আগস্ট মাসে। 2020-এর জানুয়ারিতে বাজারে এসেছিল Vivo S1 Pro। ফলে ছয় বছরের বেশি সময় পর Vivo S2-এর হাত ধরে Vivo S সিরিজ ভারতে প্রবেশ করতে চলেছে। এটি আগস্টেই লঞ্চ হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। এতে ডুয়াল রিয়ার ক্যামেরা, MediaTek Dimensity 7000 সিরিজের প্রসেসর, ও প্রিমিয়াম ডিজাইন দেখা যাবে।

লঞ্চের আগে Vivo S2 ফোনের রিটেল প্রাইস ফাঁস 

টিপস্টার প্যাশনেটগীকজের ফাঁস করা তথ্য অনুসারে, Vivo S2 মডেলের দাম ভারতের বাজারে 51,999 টাকা থেকে শুরু হবে। বেস মডেলে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ থাকবে। অন্য দিকে, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম হতে পারে 55,999 টাকা।

পোস্টে আরও বলা হয়েছে, এই দামের মধ্যে কোনও ব্যাঙ্ক বা প্রোমোশনাল অফার অর্ন্তভুক্ত নেই। বর্তমানে নতুন লঞ্চ করা বেশিরভাগ ফোনে স্পেশাল অফার দেওয়ার চল শুরু হয়েছে। তাই Vivo S2 কেনার খরচ আরও কমতে পারে বলে অনুমান করা হচ্ছে। এটি স্যাফিয়ার ব্লু, রিগাল ব্রোঞ্জ, ও সিল্ক হোয়াইট কালার অপশনে বিক্রি হবে।

Vivo S2 স্পেসিফিকেশন ও ফিচার্স (সম্ভাব্য)

রিপোর্ট অনুসারে, Vivo S2 একটি 6.83 ইঞ্চি AMOLED ডিসপ্লের সঙ্গে আসবে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 7,050mAh ব্যাটারি। এতে 44W ফ্ল্যাশ চার্জ সাপোর্ট মিলবে। ডিভাইসটি IP68 + IP69 ওয়াটার রেজিস্ট্যান্স অফার করবে।

ভিভো এস2 দুটি রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত থাকবে। এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি এবং একটি 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর নিয়ে গঠিত হবে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7360 টার্বো প্রসেসর ব্যবহার করা হবে।

Vivo S2 মূলত দেশের তরুণ ক্রেতাদের কথা মাথায় রেখে বাজারে আনা হচ্ছে। এতে 3D কার্ভড ডিসপ্লে ও অত্যন্ত সরু বেজেল দেখা যেতে পারে। ফোনের সিল্ক হোয়াইট মডেল 8.10 মিমি পুরু এবং ওজন 199 গ্রাম হতে পারে। অন্য দিকে, স্যাফিয়ার ব্লু ও রিগাল ব্রোঞ্জ যথাক্রমে 197 গ্রাম ওজন ও 7.99 মিমি পুরু হতে পারে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Oppo A7 Pro Max বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে আগস্ট 4 লঞ্চ হচ্ছে
  2. Flipkart Pay Later: টাকা না থাকলেও কেনা যাবে পছন্দের জিনিস, দারুণ সুবিধা আনল ফ্লিপকার্ট
  3. 2,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Vivo 5G স্মার্টফোন
  4. Vivo S2 কিনতে কত খরচ হবে? ছয় বছর পর ভারতে লঞ্চের আগেই সম্পূর্ণ দাম ফাঁস
  5. বর্ষাকালে ফোন-ল্যাপটপ নষ্ট হওয়ার ভয়? সঙ্গে রাখুন এই 5 অ্যাক্সেসরি, দাম 10 টাকা থেকে শুরু
  6. 18,000 টাকার কমে নতুন iQOO 5G ফোনের সেল শুরু, 6,500mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা পাবেন
  7. দাম বাড়ার আগেই কিনে ফেলুন iPhone, মিলছে 10,000 টাকা ডিসকাউন্ট, অফার সীমিত সময়ের
  8. বর্ষায় AC চালানোর সময় এই 5 ভুল বাড়ায় বিদ্যুতের বিল, ঘর ঠান্ডার বদলে কমে কুলিং
  9. Google Pay অ্যাপে যুক্ত হল AI চ্যাটবট ফিচার, কোথায় কত খরচ হয়েছে জানতে আর লেনদেন ঘাটতে হবে না
  10. Realme 16x 5G ভারতে 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, ও 50MP ক্যামেরার সঙ্গে আসছে, ফাঁস একাধিক তথ্য
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »