Vivo T5 Lite 5G বাজেটে বিশাল ব্যাটারি, ফাস্ট চার্জিং, ও ভাল ক্যামেরা নিয়ে ভারতে আসছে, লঞ্চ শীঘ্রই

Vivo T5 Lite 5G হল Vivo T5 সিরিজের তৃতীয় মডেল। Vivo T5x ও Vivo T5 Pro আগেই ভারতে লঞ্চ হয়েছে।

Vivo T5 Lite 5G বাজেটে বিশাল ব্যাটারি, ফাস্ট চার্জিং, ও ভাল ক্যামেরা নিয়ে ভারতে আসছে, লঞ্চ শীঘ্রই

Photo Credit: Vivo

Vivo T5 Lite 5G will join the T5 Pro (pictured) which launched in April

হাইলাইট
  • Vivo T5 Lite 5G ফোনে 44W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে
  • ফোনটি Flipkart-এর মাধ্যমে ভারতে বিক্রি হবে
  • Vivo T5 Lite 5G ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করবে
বিজ্ঞাপন

Vivo T5 Lite 5G স্মার্টফোনের লঞ্চ ভারতে কনফার্মড হল। Vivo এখনও পর্যন্ত T5 সিরিজের দুই ফোন এ দেশে এনেছে, যার মধ্যে রয়েছে Vivo T5x ও Vivo T5 Pro। আসন্ন Vivo T5 Lite 5G লাইআপের তৃতীয় মডেল হতে চলেছে। কোম্পানি লঞ্চের আগেই ডিভাইসটির ব্যাটারি ক্যাপাসিটি ও চার্জিং স্পিড প্রকাশ করেছে। ভিভোর নয়া ফোনের একটি মাইক্রোসাইট Flipkart প্ল্যাটফর্মে লাইভ হয়েছে। অর্থাৎ, এটি ওই ই-কমার্স সাইটে কেনার জন্য উপলব্ধ হবে। প্রসঙ্গত, পূর্বসূরী Vivo T4 Lite 5G গত বছর জুনে ভারতে রিলিজ হয়েছিল৷ তখন দাম রাখা হয়েছিল 10,000 টাকার নিচে।

Vivo T5 Lite 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

ভিভো ইন্ডিয়া সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম X-এ Vivo T5 Lite 5G লঞ্চের ঘোষণা করেছে। প্রোমোশনাল মেটেরিয়াল থেকে জানা গিয়েছে, হ্যান্ডসেটে 6,500mAh ব্যাটারি ব্যবহার করা হবে। এটি 44W ওয়্যার্ড ফাস্ট চার্জিং করবে৷ তুলনাস্বরূপ, Vivo T4 Lite 5G মডেলে 15W ফাস্ট চার্জিং ও 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। 

অফিসিয়াল টিজার ভিডিও থেকে ভিভো টি5 লাইট মডেলের ডিজাইনের আভাসও পাওয়া গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ফোনটি ফ্ল্যাট রিয়ার প্যানেল দিয়ে সজ্জিত। এর উপর দুটি ব্যাক ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। হ্যান্ডসেটের পাওয়ার বাটন এবং ভলিউম রকার এক পাশের ফ্রেমে অবস্থান করছে। এতে OriginOS কাস্টম স্কিনের একটি অর্নির্দিষ্ট ভার্সন প্রি-ইনস্টল করা থাকবে, যা Android 16 ভিত্তিক OriginOS 6 হওয়ার সম্ভাবনা।

আগে ফাঁস হওয়া তথ্য অনুসারে, Vivo T5 Lite 5G ব্যবহার করবে MediaTek প্রসেসর। সেটি Dimensity 6300 অথবা Dimensity 6400 চিপসেট হতে পারে। ফোনের সামনে একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলতে পারে। পিছনে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকার সম্ভাবনা।

ভিভোর নতুন ফোন একাধিক মেমোরি কনফিগারেশনে লঞ্চ হতে পারে।  ডিভাইসটি 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, ও 6 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। এতে 6.74 ইঞ্চি এইচডি ডিসপ্লে পাওয়া যেতে পারে। প্যানেলটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,200 নিট পিক ব্রাইটনেস, এবং HD+ রেজোলিউশন অফার করবে।

রিপোর্ট অনুসারে, Vivo T5 Lite 5G ওয়েভ ব্লু এবং টোয়াইলাইট শ্যাডো কালার অপশনে বেছে নেওয়া যাবে। এতে IP65 ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং মিলতে পারে। কোম্পানি খুব শীঘ্রই লঞ্চের তারিখ ও অন্যান্য তথ্য ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. iOS 27 Beta 3: Apple-এর নতুন চমক, আপনার পছন্দ করা গলা ও ভঙ্গিতে কথা বলবে Siri
  2. Vivo T5 Lite 5G বাজেটে বিশাল ব্যাটারি, ফাস্ট চার্জিং, ও ভাল ক্যামেরা নিয়ে ভারতে আসছে, লঞ্চ শীঘ্রই
  3. Motorola Edge 70 Max স্মার্টফোনের ভারতে লঞ্চ কনফার্মড হল, ক্যামেরা ও প্রসেসরে বড় চমক
  4. iQOO Z11 Lite আসছে ভারতে, 15,000 টাকার মধ্যে 6,500mAh ব্যাটারি, 5G, ও 50MP ক্যামেরা মিলতে পারে
  5. Nothing Phone 4b এল ভারতে, দেখতে সবার থেকে আলাদা, ব্যাটারিতেও সেরা, দাম-ফিচার্স জেনে নিন
  6. Microsoft-এ ফের বিপুল ছাঁটাই, একসঙ্গে চাকরি গেল হাজার হাজার কর্মীর
  7. Apple ব্যবহারকারীদের জন্য স্বস্তি, দীর্ঘ 5 বছর অপেক্ষার পর চালু হল এই পরিষেবা
  8. Apple-এর রহস্যময় AI ডিভাইস ফাঁস, চোখের সামনেই চিনে নেবে সবকিছু
  9. Apple ফিরছে নয় বছর আগের ফর্মুলায়, iPhone Ultra হাতে পেতে দীর্ঘ অপেক্ষার ইঙ্গিত
  10. Xiaomi 18 Pro Max আসছে 200MP + 200MP ডুয়াল ক্যামেরা ও 8,500mAh ব্যাটারির সঙ্গে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »