Vivo T5e লঞ্চ হল 15,000 টাকার কমে, এক চার্জে 18 ঘন্টা ভিডিও চলার দাবি

Vivo T5e বড় 6.74 ইঞ্চি LCD ডিসপ্লে, 5,500mAh ব্যাটারি, ও Unisoc চিপসেটের সঙ্গে ভারতে লঞ্চ হল।

Vivo T5e লঞ্চ হল 15,000 টাকার কমে,  এক চার্জে 18 ঘন্টা ভিডিও চলার দাবি

Photo Credit: Vivo

Vivo T5e is equipped with a 5,500mAh battery

হাইলাইট
  • Vivo T5e বড় 5,500mAh ব্যাটারির সঙ্গে এসেছে
  • স্মার্টফোনটি মিলিটারি গ্রেড ড্রপ রেজিট্যান্স অফার করে
  • Vivo T5e ভারতে 15,000 টাকার কমে পাওয়া যাবে
বিজ্ঞাপন

Vivo T5e সপ্তাহের প্রথম দিনেই ভারতের বাজারে লঞ্চ হয়েছে। এটি Vivo T5 সিরিজের চতুর্থ মডেল। Vivo T5 Lite 5G, Vivo T5 Pro 5G, ও Vivo T5x 5G ইতিমধ্যেই মার্কেটে উপলব্ধ। নতুন স্মার্টফোনটি 15,000 টাকার কম দামে ভারতে এসেছে। Vivo T5e মূলত কম বাজেটের ক্রেতাদের টার্গেট করে বাজারে আনা হয়েছে। এটি বড় 5,500mAh ব্যাটারি, Unisoc প্রসেসর, 8 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম সাপোর্টের সঙ্গে এসেছে। এছাড়াও, এই ফোনে IP64 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, AI ক্রিয়েশন এবং মিলিটারি গ্রেড ডিউরাবিলিটির মতো ফিচার আছে।

Vivo T5e দাম

Vivo T5e ভারতে 13,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টার্নাল স্টোরেজ অফার করে। ভিভোর নয়া ফোন একটাই মেমরি কনফিগারেশনে বিক্রি হবে। স্মার্টফোনটি ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইট, ফ্লিপকার্ট, ও অফলাইন রিটেল স্টোরে পাওয়া যাবে। কোম্পানি এরো ব্লু ও শ্যাডো গ্রে কালার অপশনের মধ্যে ফোনটি বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে।

Vivo T5e স্পেসিফিকেশন ও ফিচার্স

ভিভো T5e একটি 6.74 ইঞ্চি ওয়াটারড্রপ নচ এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে। প্যানেলে 90 হার্টজ রিফ্রেশ রেট, 180 হার্টজ টাচ রেসপন্স রেট, 1600 x 720 পিক্সেলের HD+ রেজোলিউশন, এবং 570 নিট ব্রাইটনেস (HBM) সাপোর্ট আছে। এই ফোনে OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা রয়েছে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি।

ভিভোর নতুন ফোন অক্টা-কোর Unisoc T7225 প্রসেসর দ্বারা পরিচালিত। হ্যান্ডসেটের র‍্যাম ভার্চুয়ালি 8 জিবি ( 4 জিবি ফিজিক্যাল + 4 জিবি ডাইনামিক) বাড়ানো যাবে। Vivo T5e ফোনের ব্যাক প্যানেলে একটি LED ফ্ল্যাশের সঙ্গে 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 5 মেগাপিক্সেলের একটাই ক্যামেরা বর্তমান।

Vivo T5e মডেলে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করার দায়িত্বে 5,500mAh ব্যাটারি। সংস্থা দাবি করছে, এটি সম্পূর্ণ চার্জে 18 ঘন্টা অনলাইন ভিডিও প্লেব্যাক, 47 ঘন্টা মিউজিক স্ট্রিমিং, 13.5 ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, এবং 28 ঘন্টা ভয়েস কলিং অফার করবে। এতে 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।

  • KEY SPECS
  • NEWS
Display 6.74-inch
Processor Unisoc T7225
Front Camera 5-megapixel
Rear Camera 8-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5500mAh
OS Android 16
Resolution 720x1600 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Vi মাত্র 200 টাকায় আনলিমিটেড 5G প্ল্যান চালু করল, সঙ্গে 20টি OTT ও 200+ লাইভ টিভি চ্যানেল
  2. iQOO Z11 আগস্টে ভারতে লঞ্চ হবে, 9,025mAh ব্যাটারি ও 3D কার্ভড স্ক্রিন থাকতে পারে
  3. Poco M8 Power আগস্ট 4 ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লে কনফার্মড
  4. Vivo T5e লঞ্চ হল 15,000 টাকার কমে, এক চার্জে 18 ঘন্টা ভিডিও চলার দাবি
  5. Oppo-এর প্রথম 10,000mAh ব্যাটারির ফোন আসছে, প্রকাশ্যে A7 Pro Max-র ফার্স্ট লুক
  6. Vivo X300 E অসাধারণ Zeiss ট্রিপল ক্যামেরা, 90W চার্জিং ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  7. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
  8. ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
  9. Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু
  10. Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »