এটাই Vivo V19! ফিচারগুলি দেখে নিন

3 মার্চ লঞ্চ হতে পারে Vivo V19। লঞ্চের আগেই এই ফোনের বিভিন্ন ফিচার প্রকাশ করল Vivo। ইন্দোনেশিয়ায় কোম্পানির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে Vivo V19 -এর বিভিন্ন ফিচার প্রকাশ করেছে চিনের কোম্পানিটি।

এটাই Vivo V19! ফিচারগুলি দেখে নিন

Photo Credit: Twitter/ Vivo Indonesia

3 মার্চ ভারতে লঞ্চ হতে পারে Vivo V19

হাইলাইট
  • Vivo V19 -এ হোল-পাঞ্চ ডিসলে থাকছে
  • ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে
  • শীঘ্রই ভারতে লঞ্চ হবে Vivo V19
বিজ্ঞাপন

3 মার্চ লঞ্চ হতে পারে Vivo V19। লঞ্চের আগেই এই ফোনের বিভিন্ন ফিচার প্রকাশ করল Vivo। ইন্দোনেশিয়ায় কোম্পানির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে Vivo V19 -এর বিভিন্ন ফিচার প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। যদিও ভারতে এই ফোন সম্পর্কে এখনও উচ্চবাচ্য করেনি কোম্পানি। Vivo V19 -এর পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে ব্যবহার হয়েছে।

ইন্দোনেশিয়ায় কোম্পানির অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকে জানা গিয়েছে Vivo V19 -এ 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। এই ফোনের পিছনে চারটি ক্যামেরার সঙ্গেই এলইডি ফ্ল্যাশ থাকছে। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার হয়েছে। এই ফোনে হোল পাঞ্চ ডিসপ্লের নীচে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে। কম আলোতে সেলফি তোলা জন্য Vivo V19 -এ থাকছে ‘সুপার নাইট সেলফি' মোড। 10 মার্চ ইন্দোনেশিয়ায় এই ফোন লঞ্চ হবে।

এবার মধ্যবিত্তের পকেটেও 5G স্মার্টফোন! এসে গেল Vivo Z6 5G

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Vivo V19 -এর সঙ্গেই ভারতে লঞ্চ হবে Vivo V19 Pro। 2020 সালের আইপিএল শুরুর আগেই ভারতে এই দুই ফোন লঞ্চ করবে Vivo। এই ফোনের অন্যান্য ফিচার এখনও জানা যায়নি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  2. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  3. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  4. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  5. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  6. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  7. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  8. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  9. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  10. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »