30,000 টাকা সস্তা হয়ে গেল 16GB র‍্যাম ও 100x জুম ক্যামেরার Vivo স্মার্টফোন, কিনবেন নাকি

Vivo X100 Pro ভারতে 2024 সালের জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল।

30,000 টাকা সস্তা হয়ে গেল 16GB র‍্যাম ও 100x জুম ক্যামেরার Vivo স্মার্টফোন, কিনবেন নাকি

Photo Credit: Vivo

Vivo X100 Pro features a Zeiss branded triple rear camera setup

হাইলাইট
  • Vivo X100 Pro লঞ্চ প্রাইসের থেকে 30,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে
  • এই স্মার্টফোনে Zeiss-টিউনড ট্রিপল 50MP ক্যামেরা রয়েছে
  • Vivo X100 Pro-এর-এর দাম যে কোনও সময় বাড়তে পারে
বিজ্ঞাপন

আপনি যদি বেশি টাকা খরচ না করে ফ্ল্যাগশিপ ফোন কেনার কথা ভাবেন, তাহলে একটি দারুণ অফার লুফে নিতে পারেন৷ Vivo X100 Pro এখন অনলাইনে 30,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে৷ দুই বছর আগে লঞ্চের সময় যা দাম ছিল, তার থেকে এতটাই সস্তায় বিক্রি হচ্ছে ভিভোর প্রিমিয়াম ফোন৷ 2024 সালের মডেল হলেও এটি পারফরম্যান্স ও ক্যামেরা ডিপার্টমেন্টে এখনও প্রাসঙ্গিক৷ Vivo X100 Pro মডেলে Zeiss-টিউনড 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ, 100x ডিজিটাল জুম সাপোর্ট, কোম্পানির ইন-হাউস ইমেজিং চিপ, IP68 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, Wi-Fi 7, এবং 16 জিবি র‍্যামের মতো বৈশিষ্ট্য রয়েছে৷ চলুন ফোনটির অফার ও নতুন দাম সম্পর্কে জেনে নেওয়া যাক৷ 

Vivo X100 Pro বিক্রি হচ্ছে 30,000 টাকা ছাড়ে

Vivo X100 Pro ভারতে 2024 সালের জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল। সেই সময় 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ-যুক্ত সিঙ্গেল কনফিগারেশনের দাম 89,999 টাকা রাখা হয়েছিল। ফ্ল্যাগশিপ ফোনটি এখন অ্যামাজনে 59,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ 30,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এটি অ্যাস্টোরয়েড কালার অপশনে লিস্টেড আছে।

Vivo X100 Pro-এর পুরো দাম Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে মেটালে 1,799 টাকা ক্যাশব্যাক হিসেবে মিলবে। এছাড়াও, এই ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের নো-কস্ট EMI অপশন দেওয়া হচ্ছে৷ তিন মাসের জন্য মাসিক কিস্তি প্রায় 20,000 টাকা৷ আবার Scapia Federal ক্রেডিট কার্ডে EMI লেনদেনে 1,500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে৷ মনে রাখবেন, Amazon-এর সেলার লিস্টিং প্রাইস যে কোনও সময় বাড়তে পারে।

স্পেসিফিকেশন এবং ফিচার্সের কথা বললে, ভিভো এক্স100 প্রো-এর সামনে 6.78 ইঞ্চি অ্যামোলেড 8T এলটিপিও কার্ভড ডিসপ্লে আছে৷ এটি HDR10+, 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং 3,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটিতে Dimensity 9300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 5,400mAh ব্যাটারি থেকে পাওয়ার ব্যাকআপ পায়৷ এর সঙ্গে 100W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে।

স্মার্টফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, f/2.5 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউ এবং f/2.0 অ্যাপারচার-যুক্ত একটি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। ব্যাক ক্যামেরা 30fps-এ 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম৷ সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, ফোনটির সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design, IP68 rating
  • Bright LTPO display
  • Good quality cameras
  • Quality video recording
  • Great for gaming
  • Good battery life
  • Very fast wired and wireless charging
  • Bad
  • Ultra-wide camera could have been better
Display 6.78-inch
Processor MediaTek Dimensity 9300
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 64-megapixel
RAM 12GB, 16GB
Storage 256GB, 512GB
Battery Capacity 5400mAh
OS Android 14
Resolution 1260x2800 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
  2. ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
  3. ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
  4. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  5. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
  6. বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে
  7. Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. অনলাইন নজরদারি থেকে বাঁচতে চান? Chrome-এর বদলে এই পাঁচ ব্রাউজার ব্যবহার করেই দেখুন
  9. প্রতি মাসে কেন রিচার্জের ঝামেলা নেবেন, Jio-এর 98 দিনের প্ল্যানে দুর্দান্ত সুবিধা ও সাশ্রয়
  10. আগস্ট 24 লঞ্চ হচ্ছে Lava Virat V1 Pro 5G স্মার্টফোন, টিজার থেকে নজরকাড়া ডিজাইন প্রকাশ্যে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »