2 বছর ওয়ারেন্টি ও 5000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সাথে দুর্ধর্ষ ক্যামেরার Vivo X200T ফোনের সেল শুরু হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 3 ফেব্রুয়ারি 2026 14:11 IST
হাইলাইট
  • Vivo X200T স্মার্টফোনের সেল ভারতে শুরু হল
  • কোম্পানি 5,000 টাকা ডিসকাউন্ট অফার করছে
  • Vivo X200T স্মার্টফোনের মুখ্য আকর্ষণ Zeiss ক্যামেরা সেটআপ

Vivo X200T features a Zeiss-tuned triple rear camera setup

Photo Credit: Vivo

Vivo X200T গত মঙ্গলবার ভারতে এসেছিল। লঞ্চের এক সপ্তাহ পর ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সেল শুরু হয়েছে। আজ ফোনটি সরাসরি 5,000 টাকা ডিসকাউন্টে কেনা যাবে বলে জানিয়েছে কোম্পানি। এছাড়াও, প্রথম সেল উপলক্ষে আরও বেশ কয়েকটি আকর্ষণীয় অফার ঘোষণা হয়েছে। ডিভাইসটি Zeiss ক্যামেরার সাথে এসেছে। এটি MediaTek Dimensity 9400+ প্রসেসর দ্বারা পরিচালিত। ভিভো সাত বছর সফটওয়্যার আপডেট সরবরাহ করবে। Vivo X200T মডেলের মুখ্য আকর্ষণ হল ক্যামেরা। এর পাশাপাশি 4,500 বর্গ মিমি লিকুইড কুলিং ভ্যাপার চেম্বার, IP68 + IP69 জল এবং ধুলোরোধী রেটিং, ও 4K 60fps ভিডিও রেকর্ডিং সাপোর্টের মতো ফিচার্স আছে।

Vivo X200T দাম ও অফার

Vivo X200T এর বেস 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম 59,999 টাকা। অন্য দিকে, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 69,999 টাকা রাখা হয়েছে। কোম্পানি নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে 5,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে। এর সাথে 5,000 টাকা এক্সচেঞ্জ বোনাস আছে৷ তবে দু'টো অফার একসাথে নেওয়া যাবে না।

এছাড়াও, ভিভো এক বছর ফ্রি এক্সটেন্ডেড ওয়ারেন্টি (মোট দুই বছর) এবং 18 মাস নো-কস্ট EMI অফার দিচ্ছে। Vivo X200T ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোর, ফ্লিপকার্ট, অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাচ্ছে। হ্যান্ডসেটটি সিসাইড লিলিয়াক ও স্টেলার ব্ল্যাক কালার অশপনে উপলব্ধ।

Vivo X200T স্পেসিফিকেশন ও ফিচার্স

ভিভো এক্স200টি এর সামনে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, 1.5K রেজোলিউশন, এবং 5,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। স্মার্টফোনে Android 16 নির্ভর OrginOS 6 প্রি-ইনস্টলড আছে। সংস্থা পাঁচটি মেজর সিস্টেম আপগ্রেড (Android 21 পর্যন্ত) দেবে। সাত বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

ভিভোর নতুন ফোনে Zeiss অপটিক্সের সাথে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম আছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.57 অ্যাপারচারের সাথে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony IMX921), 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স (Samsung JN1), এবং 50 মেগাপিক্সেল Zeiss সুপার টেলিফটো ক্যামেরা (Sony IMX882) আছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যায়।

Vivo X200T মডেলে 6,200mAh সিলিকন অ্যানোড ব্যাটারি আছে। সাথে 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। নতুন ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি 9400+ প্রসেসর বর্তমান। এটি 12 জিবি LPDDR5x Ultra র‍্যাম ও 512 জিবি পর্যন্ত UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Vibrant 120Hz AMOLED display
  • Fantastic ZEISS-tuned cameras
  • Polished OriginOS 6 experience
  • Rapid charging
  • Bad
  • No LTPO screen
  • Slight heat build-up
 
KEY SPECS
Display 6.70-inch
Processor MediaTek Dimensity 9400+
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 6200mAh
Resolution 1260x2800 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi K90 Ultra এর ফিচার্সে বড় চমক, থাকতে পারে 8500mAh ব্যাটারি, কুলিং ফ্যান, 100W ফাস্ট চার্জিং
  2. 2 বছর ওয়ারেন্টি ও 5000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সাথে দুর্ধর্ষ ক্যামেরার Vivo X200T ফোনের সেল শুরু হল
  3. 50MP ট্রিপল ক্যামেরা ও দুর্দান্ত ফিচার্সের Nothing স্মার্টফোনে মিলছে লোভনীয় ছাড়, কিনবেন নাকি
  4. iQOO 15R ভারতের সবচেয়ে পাতলা 7600mAh ব্যাটারি ফোন হতে চলেছে
  5. Xiaomi, Redmi, ও Poco-এর একাধিক স্মার্টফোনে Android 16 এবং HyperOS 3 আপডেট আসছে, দেখুন তালিকা
  6. ভিভো বাজারে আনছে দুই নতুন বাজেট স্মার্টফোন Vivo Y21 5G ও Vivo Y11d
  7. 125W ফাস্ট চার্জিং ও 50MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Motorola স্মার্টফোনে প্রায় 12,000 টাকা ডিসকাউন্ট
  8. বাজেট ফোন Oppo A6i 5G ও Oppo A6v 5G লঞ্চ হল, 7000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে রয়েছে
  9. Oppo K14x 5G ভ্যালেন্টাইনস ডে'র আগে ভারতে আসছে, বিশাল ব্যাটারি ও সুন্দর ক্যামেরার সাথে এই দিন লঞ্চ
  10. Samsung Galaxy F70e 5G ভারতে কম দামে এই তারিখে লঞ্চ হচ্ছে, ছবি ও সমস্ত ফিচার্স প্রকাশ করল কোম্পানি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.