Vivo X300 Ultra টেক্কা দেবে DSLR-কেও? ডুয়াল 200MP ক্যামেরা ভাঙতে পারে রেকর্ড!

Vivo X300 Ultra স্মার্টফোনের প্রধান আকর্ষণ হতে পারে একজোড়া 200 মেগাপিক্সেল ক্যামেরা।

Vivo X300 Ultra টেক্কা দেবে DSLR-কেও? ডুয়াল 200MP ক্যামেরা ভাঙতে পারে রেকর্ড!

Photo Credit: Vivo

Vivo X300 Ultra is Expected to be The Successor to the X200 Ultra (Pictured)

হাইলাইট
  • Vivo X300 Ultra দুইটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে আসতে পারে
  • স্মার্টফোনটি 2K রেজোলিউশন ডিসপ্লে অফার করবে
  • Vivo X200 Ultra গত এপ্রিলে চীনে লঞ্চ হয়েছিল
বিজ্ঞাপন

Vivo X300 ও X300 Pro লঞ্চের পর এবার আগমন ঘটছে Vivo X300 Ultra মডেলের। ভিভোর এই টপ ফ্ল্যাগশিপ মডেলের মুখ্য আকর্ষণ হতে পারে একজোড়া 200 মেগাপিক্সেল ক্যামেরা। ঠিকই শুনেছেন, একটা নয়, দু'টো 200 মেগাপিক্সেল ক্যামেরা। Huawei-ও এমনই ক্যামেরা সেটআপের উপর কাজ করছে বলে শোনা গিয়েছে। ফলে দুই চীনা সংস্থার মধ্যে প্রতিযোগিতা জমে উঠবে। Vivo X300 Ultra এর বেশ কিছু তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। জানা গেছে, এটি তার পূর্বসূরি X200 Ultra মডেলের মতো 2K রেজোলিউশন ডিসপ্লের সঙ্গে আসবে। এতে ফ্ল্যাগশিপ Qualcomm প্রসেসর থাকবে, যা সম্ভবত Snapdragon 8 Elite Gen 5।

Vivo X300 Ultra ডুয়াল 200MP ক্যামেরা পেতে পারে

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন Weibo প্ল্যাটফর্মে একটি Ultra ব্র্যান্ডেড স্মার্টফোনের প্রসঙ্গে এনে বেশ কিছু তথ্য প্রকাশ করেছে। পোস্টে Vivo X300 Ultra এর কথাই উল্লেখ হয়েছে বলে অনুমান করা হচ্ছে। ফোনটি ট্রিপল ক্যামেরা সিস্টেমের সঙ্গে আসতে পারে। সেটআপটি নতুন আল্ট্রাওয়াইড, ওয়াইড (প্রাইমারি), এবং 35 মিমি টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত হবে। এতে দুইটি 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকার দাবি করা হয়েছে।

টিপস্টারের দাবি, ভিভো এক্স300 আল্ট্রা 3 ন্যানোমিটার প্রসেসে নির্মিত ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর দ্বারা চালিত হবে। এক্স300 সিরিজের দুই মডেলেও একই প্রসেসর ব্যবহার করা হয়েছে। আসন্ন ফোনটিতে 6.8 ইঞ্চি ডিসপ্লে থাকবে যা 2K রেজোলিউশন সাপোর্ট করবে। এটি গত এপ্রিলে চীনে লঞ্চ করা Vivo X200 Ultra মডেলটির উত্তরসূরি হবে।

Vivo X300 Ultra এর অন্যান্য ফিচার বা লঞ্চ টাইমলাইন সম্পর্কে বেশি কিছু তথ্য পাওয়া যায়নি। ফোনটি খুব সম্ভবত আগামী বছরের প্রথমার্ধে বাজারে আসবে। এদিকে, জল্পনা চলছে যে Huawei ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত ফোনের উপর কাজ করছে। বর্তমানে শুধু হাতে গোনা কয়েকটি প্রিমিয়াম ফোনে একটাই 200 মেগাপিক্সেল ক্যামেরা আছে। কিন্তু Huawei Pura 90 Ultra বিশ্বের প্রথম স্মার্টফোন হতে পারে যার পিছনে দুইটি 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।

হ্যান্ডসেটটি মাল্টি-ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত থাকবে। এর প্রাইমারি এবং টেলিস্কোপ ক্যামেরায় দু'টি 200 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার হতে পারে। আরও শোনা যাচ্ছে, এই ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা সিস্টেম Pura 90 Ultra এবং Pura 90 Pro+ উভয় মডেলের উপর পরীক্ষা করা হচ্ছে। এখন দেখার বিষয়, হুয়াওয়ে নাকি ভিভো? বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোন বাজারে লঞ্চ করার দৌড়ে কে বাজিমাত করে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy M47 ও Galaxy F70 Pro শীঘ্রই ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  2. Mobile Data Saving Tips: ইন্টারনেট বেশি ব্যবহার না করেই ডেটা দ্রুত শেষ? ফোনের এই সেটিংস এক্ষুণি পাল্টান
  3. Xiaomi 17T সিরিজের লঞ্চ ডেট ঘোষণা হল, ধামাকাদার ফিচার্স নিয়ে আসছে দুই নতুন ফোন
  4. Oppo Reno 16 সিরিজ 25 মে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে
  5. Motorola Edge 70 Pro+ স্মার্টফোনের প্রথম টিজার প্রকাশ্যে, ক্যামেরা ও ফিচার্সে বড় চমক
  6. Vivo S60 শক্তিশালী 7,200mAh ব্যাটারি ও 90W চার্জিং সহ আসছে, লঞ্চের আগেই ফিচার্স জানাল ভিভো
  7. Xiaomi 17 Max স্মার্টফোনের লঞ্চ ডেট ঘোষণা হল, থাকছে 200MP ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি
  8. Oppo Find X9 Ultra এর দাম ফাঁস হল, ভারতের সবচেয়ে দামি ফ্ল্যাগশিপ ফোন
  9. Samsung-এর 50MP ট্রিপল ক্যামেরা ও 120Hz AMOLED স্ক্রিনের ফোন 12,000 টাকা সস্তা হয়ে গেল
  10. Redmi K100 সিরিজ ট্রেন্ড বদলে এই বছর Xiaomi 18-এর আগেই লঞ্চ হতে পারে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »