Vivo X300 Ultra মার্চে বাজার কাঁপাতে আসছে, বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা থাকতে পারে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 27 ফেব্রুয়ারি 2026 21:08 IST
হাইলাইট
  • Vivo X300 Ultra প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত ফোন হতে পারে
  • এটি বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2026-এ প্রদর্শিত হবে
  • ভিভো লঞ্চের তারিখ এখনও ঘোষণা করেনি

Vivo X300 Ultra প্রথম ডুয়াল 200MP ক্যামেরাযুক্ত ফোন হতে পারে

Photo Credit: Vivo

Vivo X300 Ultra ফোনকে ঘিরে সমস্ত জল্পনার অবসান ঘটল। ভিভোর এই বহু আলোচিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন মার্চে আত্মপ্রকাশ করতে চলেছে। Vivo X300 ও X300 Pro গত বছরের অন্তিম লগ্নে ভারতে এসেছিল। X300 Ultra সিরিজের সবচেয়ে অত্যাধুনিক ফোন হতে চলেছে। এটি আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2026) অনুষ্ঠানে প্রদর্শিত হবে। সেখানে মডেলের ফার্স্ট লুক ও ফিচার্স প্রকাশ করবে কোম্পানি। জল্পনা শোনা যাচ্ছে, Vivo X300 Ultra বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত স্মার্টফোন হবে। ডিভাইসটি Qualcomm এর সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর দ্বারা পরিচালিত হবে।

Vivo X300 Ultra মার্চে MWC 2026-এ প্রদর্শিত হবে

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের 2026 সংস্করণ মার্চ 2 থেকে মার্চ 5 বার্সেলোনায় অনুষ্ঠিত হচ্ছে। সেখানে Vivo X300 Ultra উন্মোচিত হবে৷ এই টপ ফ্ল্যাগশিপ ফোন ছাড়াও ভারতে ইতিমধ্যেই লঞ্চ হয়ে যাওয়া Vivo X300, Vivo X300 Pro, Vivo V70, Vivo X Fold 5 এবং Vivo V70 Elite প্রদর্শিত হবে। সংস্থা Ultra মডেলের ব্যাপারে বেশিরভাগ তথ্য এখনও গোপন রেখেছে। তবে ভিভো জানিয়েছে, এটি মোবাইল ইমেজিং ও ফটোগ্রাফিতে তাদের এখনও পর্যন্ত সবচেয়ে উন্নত প্রচেষ্টা।

Vivo X300 Ultra স্পেসিফিকেশন ও দাম (সম্ভাব্য)

ভিভো এক্স300 আল্ট্রা ট্রিপল ক্যামেরা সিস্টেমের সঙ্গে আসতে পারে। দাবি করা হচ্ছে, এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে। সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকার কথা বলা হয়েছে। ফোনটির হাত ধরে মোবাইলে জোড়া 200 মেগাপিক্সেল ক্যামেরার ট্রেন্ড আরম্ভ হতে পারে।

ভিভোর আসন্ন ফোনে স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর দেওয়া হতে পারে, যা তিন ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত অন্যতম শক্তিশালী মোবাইল চিপসেট। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহের জন্য 7,000mAh ব্যাটারি থাকতে পারে। এটি 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসে Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকবে। IP68 + IP69 রেটিং থাকতে পারে।

Vivo X300 Ultra ফোনের সামনে 6.8 ইঞ্চি LTPO OLED ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। এটি কোম্পানির প্রথম 'আল্ট্রা' ব্র্যান্ডেড স্মার্টফোন হবে যা চীনের বাইরের মার্কেটে লঞ্চ হবে। টেক ব্লগার সঞ্জু চৌধুরির দাবি, আসন্ন ফোনটির দাম 1,60,000 থেকে 1,70,000 টাকার মধ্যে রাখা হতে পারে। তবে ভিভো দাম বা স্পেসিফিকেশন নিয়ে কোনও মন্তব্য করেনি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 6999 টাকায় শুরু হল Lava Bold N2 Lite স্মার্টফোনের সেল, ডুয়াল ক্যামেরা, 64GB স্টোরেজ রয়েছে
  2. Nothing-এর নতুন ফোন CMF Phone 3 Pro শীঘ্রই বাজারে আসছে, লঞ্চের আগেই স্পেসিফিকেশন ফাঁস
  3. Huawei Pura 90 Pro সিরিজ এপ্রিল 20 লঞ্চ হচ্ছে, ডিজাইন ও ক্যামেরার কম্বিনেশন মুগ্ধ করবে
  4. Oppo Find X9 Ultra: ওপ্পো ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনার ঘোষণা করল, এপ্রিলে লঞ্চ
  5. 5000 টাকা ছাড়ে দুই নতুন Samsung 5G ফোনের সেল শুরু, 2 বছর পর্যন্ত নো-কস্ট EMI অফার
  6. Google Pay বড় চমক আনল, অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে করা যাবে UPI পেমেন্ট
  7. Ai+ PulseTab ভারতে 9999 টাকায় লঞ্চ হল, 8000mAh ব্যাটারি, কোয়াড স্পিকার, 10.95 ইঞ্চি FHD+ ডিসপ্লে আছে
  8. Realme C100 4G শক্তিশালী 8000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  9. Ai+ Nova Flip 5G: দেশের সবচেয়ে সস্তা ফোল্ডেবল ফোন লঞ্চ হল, দাম এত কম
  10. দেদার ডিসকাউন্টে 9,000mAh ব্যাটারির OnePlus Nord 6 স্মার্টফোনের সেল শুরু
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.