দাম কমলো Vivo Y81 এর

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 সেপ্টেম্বর 2018 16:32 IST
হাইলাইট
  • Y81 ফোনের দাম 1009 টাকা কমালো Vivo
  • অগাস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছিল Vivo Y81
  • মাত্র 11,990 টাকায় কেনা যাবে এই ফোন

মাত্র 11,990 টাকায় কেনা যাবে Vivo Y81

পাকাপাকি ভাবে Y81 ফোনের দাম কমালো Vivo। এবার মাত্র 11,990 টাকায় কেনা যাবে এই ফোন। অগাস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছিল Vivo Y81। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল 12,999 টাকা। এই ফোনের ডিসপ্লের উপরে রয়েছে একটি কালো নচ, 3260 mAh ব্যাটারি আর ফেস আনলক ফিচার। এই দামে Asus ZenFone Max Pro M1 ফোনের সাথে প্রতিযোগিতা আরও কড়া হবে এই ফোনের।

Vivo-র তরফ থেকে Gadgets360 কে এই দাম কমানোর কথা জানানো হয়েছে। প্রথম এই দাম কমানোর কথা সামনে নিয়ে আসে মুম্বাইয়ের মহেস টেলিকম। অফলাইন ছাড়াও Flipkart, Amazon ও কোম্পানির অনলাইন স্টর থেকে কেনা যাবে Vivo Y81। দুটি আলাদা কালার ভভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। যদিও ইকমার্স ওয়াবসাইটে এখনো আগের দামেই বিক্রি হচ্ছে Vivo Y81।

Vivo Y81 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Vivo Y81 এ রয়েছে লেটেস্ট Android Oreo 8.1। এছাড়াও রয়েছে একটি 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। এছাড়াও এই ফোনের ভিতরে রয়েছে একটি অক্টা-কোর MediaTek MT6762 চিপসেট। এর সাথেই রয়েছে  IMG GE8320 GPU, 3GB RAM আর 32GB স্টোরেজ। এছাড়াও microSD কার্ডের মাধ্যমে এই ফোনের মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে।

Vivo Y81 এ রয়েছে একটি 13MP রিয়ার ক্যামেরা। এর সাথেই রয়েছে LED ফ্ল্যাশ। এছাড়াও ফোনের সামনে রয়েছে একটি 5MP সেলফি ক্যামেরা। Vivo Y81 তে থাকছে একটি 3260 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য Vivo Y81 তে আছে 4G LTE, Bluetooth 5.0, Wi-Fi 802.11 (2.4GHz), GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পরশুদিন শুরু হচ্ছে Flipkart Big Bang Diwali সেল, ফোন, টিভি, ল্যাপটপ, এসি, ফ্রিজে লোভনীয় ছাড়
  2. Jio, Airtel, ও BSNL-এর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যান, 399 টাকা থেকে দাম শুরু
  3. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  4. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  5. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  6. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  7. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
  8. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
  9. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
  10. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.