এবার ফোল্ডেবেল স্মার্টফোন নিয়ে আসছে Vivo

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 15 ফেব্রুয়ারি 2019 13:21 IST
হাইলাইট
  • দিন কয়েক আগেই কোম্পানির নতুন সাব-ব্র্যান্ড iQoo লঞ্চ করেছিল Vivo
  • iQoo অধীনে একটি ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আসতে চলেছে
  • ডিসপ্লের চারপাশে পাতলা বেজেল দেখা গিয়েছে

একটি ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে আসছে Vivo -র সাব ব্র্যান্ড iQoo

Photo Credit: Weibo

দিন কয়েক আগেই  কোম্পানির নতুন সাব-ব্র্যান্ড iQoo লঞ্চ করেছিল Vivo। শুধুমাত্র প্রিমিয়াম প্রডাক্ট লঞ্চ এর জন্যই iQoo ব্র্যান্ড লঞ্চ করেছিল চিনের কোম্পানিটি। সম্প্রতি প্রকাশিত এক ছবি থেকে জানা গিয়েছে iQoo অধীনে  একটি ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আসতে চলেছে।  খবর সত্যি হলে এটাই হবে নতুন ব্র্যান্ড এর অধীনে প্রথম ডিভাইস। ছবিতে দেখা গিয়েছে ফোল্ডেবল ডিভাইসটি ভাজ করলে স্মার্টফোন হিসেবে ব্যবহার করা যাবে।  ভাত খুললেই তা হয়ে যাবে একটি ট্যাবলেট।  শীঘ্রই বাজারে আসতে চলেছে Samsung ও Huawei এর ফোল্ডেবেল ডিভাইস। তার ঠিক আগেই সামনে এল আরও একটি ফোল্ডেবেল স্মার্টফোন।

 

আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই ভারতে আসছে Redmi Note 7

 

চিনের একটি মাইক্রোব্লগিং ওয়েবসাইটে প্রকাশিত ছবি থেকে জানা গিয়েছে। এই ডিভাইসের ডিসপ্লেটি মাঝ বরাবর ভাঁজ করা যাবে। ডিসপ্লের চারপাশে পাতলা বেজেল দেখা গিয়েছে। তবে এই ডিভাইস এর সামনে কোন সেলফি ক্যামেরা দেখা যায়নি।  তাই মনে করা হচ্ছে ফোল্ডেবল ডিভাইসে পপ আপ সেলফি ক্যামেরা ব্যবহার করতে চলেছে কোম্পানি।

 

আরও পড়ুন: নিয়মিত WhatsApp -এ স্ট্যাটাস পোস্ট করেন? অবশ্যই পড়ুন এই খবর

 

ছবি প্রকাশিত হওয়ার সাথে নতুন ডিভাইসের দাম সামনে এসেছে। 5,000 ইউয়ান (প্রায় 53,000 টাকা) দামে চিনে এই ডিভাইস লঞ্চ হতে পারে। তবে ফোল্ডেবল ডিভাইস সম্পর্কে এখনও কোন মন্তব্য করেনি iQoo অথবা Vivo।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo, Vivo iQoo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  2. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  3. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  4. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  5. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  6. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  7. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  8. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  9. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  10. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.