হোয়াটসঅ্যাপেই দেখা যাবে ইউটিউব ও ইনস্টাগ্রামের ভিডিও

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 16 অগাস্ট 2018 14:03 IST
হাইলাইট
  • পরিষেবার পরিধি আরও বাড়াতে চলেছে হোয়াটসঅ্যাপ
  • ইউটিউব বা ইন্সটাগ্রামের ছবি এবং ভিডিয় দেখা যাবে হোয়াটসঅ্যাপে
  • আগামী কয়েকদিনের মধ্যে মিলবে এই সুবিধা

পরিষেবার পরিধি আরও বাড়াতে চলেছে হোয়াটসঅ্যাপ। এবার ইউটিউব বা  ইন্সটাগ্রামের ছবি ও ভিডিও দেখা যাবে হোয়াটসঅ্যাপেই। অ্যানড্রয়েড মোবাইল ব্যবহারকারীরা এই সুযোগ পাবেন বলে জানা গিয়েছে। এই নতুন ব্যবস্থাকে বলা হচ্ছে পিকচার টু পিকচার মোড। এর ফলে এই মেসেজিং অ্যাপ খুললেই চলে যাওয়া যাবে ওই দুটি প্ল্যাটফর্মে। তবে এখনই নয় এই সুবিধা পেতে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।            

রিপোর্ট বলছে মাত্র কয়েকদিন আগে প্রযুক্তির উন্নতি ঘটিয়েছে হোয়াটসঅ্যাপ। তবে এখনও গ্রাহকরা তার সুবিধা পেতে শুরু করেননি।

Advertisement

পিকচার টু পিকচার মোড। ছবি সৌজন্য Photo Credit: WABetaInfo

এই ইউটিউব ও ইনস্টাগ্রামের সুবিধা গ্রাহকদের দিতে গত কয়েক মাস ধরে কাজ করে চলেছে সংস্থা। আর তাই আগামী কয়েকটি আপডেটের মধ্যে হোয়াটসঅ্যাপে ইউটিউব ও  ইনস্টাগ্রামের ভিডিও দেখার সুযোগ হতে পারে গ্রাহকদের। তবে সেটা কবে হবে তা এখনও স্পষ্ট নয়। তাছাড়া এটাও জানা গিয়েছে আপাতত ইনস্টাগ্রামের ভিডিও দেখা যাবে না। সেই সুবিধা মিলবে আরও কিছু দিন পর থেকে।           

 

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp, youtube, instagram
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. AI হাতের বাইরে চলে গেলেই বন্ধ করে দেবে OpenAI, চালু হল কন্ট্রোল রুম
  2. মাত্র 99 টাকায় চ্যাটজিপিটির পেইড সাবস্ক্রিপশন, বড় অফার দিচ্ছে OpenAI
  3. Vivo আনছে 12,000mAh ব্যাটারি ফোন, একবার চার্জ দিলে চলবে দিনের পর দিন
  4. BGMI 4.7 আপডেট আসছে এই তারিখ, গেমে এবার নর্স পুরাণের ভয়ঙ্কর সামুদ্রিক দানব
  5. 13 বছর অপেক্ষার অবসান, ভারতে শুরু হল GTA 6 ভিডিও গেমের প্রি-লোডিং
  6. Muse AI: মেটার মিউজ এআই এজেন্ট শীঘ্রই ভারতে আসতে পারে, দাম প্রকাশ্যে
  7. Vivo X500 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, X300-এর তুলনায় কমলো নাকি বাড়লো দেখুন
  8. ফ্রি-তে AI ফিচার ব্যবহারের দিন শেষ, খারাপ খবর Samsung গ্রাহকদের জন্য
  9. Xiaomi 18 Pro ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরে, 200MP ক্যামেরা-সহ আসছে Xiaomi 18T
  10. Realme 17 Pro বিশাল 10,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.