এবার ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন নিয়ে আসছে Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 12 ডিসেম্বর 2019 12:04 IST
হাইলাইট
  • 2018 সালের অগাস্ট মাসে পেটেন্ট ফাইল করেছিল Xiaomi
  • এই ফোনে ফোল্ডেবল ডিসপ্লে থাকবে
  • এই ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা থাকতে পারে

Xiaomi-র ফোল্ডেবল ফোনে পপ-আপ ক্যামেরা থাকতে পারে

Photo Credit: LetsGoDigital

এবার ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন নিয়ে আসছে Xiaomi। সম্প্রতি লঞ্চ হয়েছিল Motorola Razr (2019)। একই ডিজাইনের ফোল্ডেবল স্মার্টফোন ডিজাইন পেটেন্ট করেছে বেজিংয়ের কোম্পানিটি। অতীতেও Xiaomi ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন সামনে এসেছিল। তবে সেই ডিজাইনের সাথে সাম্প্রতিক ডিজাইনে অনেক পার্থক্য রয়েছে।

ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনে (ডব্লিউআইপিও) 2018 সালের অগাস্ট মাসে ক্যামশেল ডিজাইনের নতুন স্মার্টফোন পেটেন্ট ফাইল করেছিল Xiaomi। 6 ডিসেম্বর এই পেটেন্ট স্বীকৃতি পেয়েছে।

এক রিপোর্টে প্রকাশিত পেটেন্ট ড্রয়িংয়ে Xiaomi -র নতুন ফোল্ডেবল স্মার্টফোনের ডিজাইন সামনে এসেছে। Motorola Razr (2019) ফোনের মতো ডিজাইন দেখা গিয়েছে।

যদিও ফোল্ডেবল স্মার্টফোন সম্পর্কে এখনও অফিশিয়াল বিবৃতি দেয়নি চিনের কোম্পানিটি। মার্চ মাসে সোশ্যাল মিডিয়ায় ফোল্ডেবল স্মার্টফোনের টিজার প্রকাশ করেছিল Xiaomi। তবে সেই দোনের ডিসপ্লের দুই দিক থেকে ভাঁজ হয়। নতুন পেটেন্টে সম্পূর্ণ নতুন ডিজাইনের ফোল্ডেবল স্মার্টফোন সামনে এসেছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi foldable phone, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.