জিআওমি Mi7-এ অ্যাপেলের মতো ফেস আইডি পরিষেবা থাকবে, বলছে রিপোর্ট

গত মাসে বলা হয়েছিল যে 3D ফেস রেকগনিশন প্রযুক্তির সংযুক্তির জন্যই বাজারে এই মডেলটি আসতে দেরি হচ্ছে এবং এটি 2018-র জুন বা তার পরে পাওয়া যাবে

জিআওমি Mi7-এ অ্যাপেলের মতো ফেস আইডি পরিষেবা থাকবে, বলছে রিপোর্ট

Photo Credit: Weibo

হাইলাইট
  • জিআওমি Mi7 এ থাকবে অ্যাপেলের মতো ফেস আই ডি মডিউল
  • লিক করলো নতুন মডেলের ছবি
  • জিআওমি Mi7 এ ফেস রিকগনিশন প্রযুক্তির ব্যবহার হবে
বিজ্ঞাপন


জিআওমি Mi7-এ, অ্যাপেল আইফোন X এর মত শুধু সুন্দর খাঁজযুক্ত ডিসাইন বা ওয়্যারলেস চার্জিং এর ব্যবস্থাই থাকবে না বরং আইফোনের ফেস আইডি-র মতো একই মানের প্রযুক্তি থাকবে। এর দ্বারা ব্যবহারকারীর মুখ চিনে মোবাইলটি আনলক করা যাবে। সম্প্রতি লিক হওয়া একটি ছবিতে জানা গেল আইফোনের ট্রু ডেপথ ক্যামেরার মতোই একটি ক্যামেরা সেটআপ এটি আনতে চলেছে। গত মাসে বলা হয়েছিল যে 3D ফেস রেকগনিশন প্রযুক্তির সংযুক্তির জন্যই বাজারে এই মডেলটি আসতে দেরি হচ্ছে এবং এটি 2018-র জুন বা তার পরে পাওয়া যাবে। গত ফেব্রুয়ারি মাসের শেষে বার্সেলোনায় এটি প্রকাশ পাওয়ার কথা ছিল।

ওয়েইবোতে আসা মডেলটির ছবি অনুযায়ী এটিতে ইনফ্রা রেড সেন্সর, ডট প্রজেক্টর, ইয়ারপিস্ , এম্বিয়েন্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর পাওয়া যাবে। আইফোনের ট্রু ডেপথ ক্যামেরা সেন্সরের সাথে এর অনেকটাই মিল আছে।

জিআওমি Mi-এর এই 3D সেন্সিং এর পরিষেবা, এই মডেলটিকে অন্যান্য অ্যান্ড্রোয়েড ফোনের থেকে স্বতন্ত্র করে তুলতে পারে কারণ অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনে এখনো সেলফি ক্যামেরা আর অ্যান্ড্রয়েড ফেসিয়াল রেকগনিশন ব্যবহার করা হয়ে থাকে।

এটা ঠিক যে এই প্রতিযোগিতার বাজারে অন্য কিছু বানানো বেশ সাহসের ব্যাপার। মনে করা হচ্ছে যে কোয়ালকম SoC-এর ধীর অ্যাডজাস্টমেন্ট পদ্ধতির জন্য পরবর্তী MI সিরিজ বাজারে আসতে দেরি হবে। এর আগে স্যামসাং ও হাওয়েই এই 3D প্রযুক্তি বাজারে এনেছিল কিন্তু তাদের নিজস্ব SoC ছিল যা এই প্রযুক্তিকে সাপোর্ট করতে পারে।

জিআওমি Mi7-এ কোয়ালকম স্ন্যাপড্রাগন 845 SoC থাকবে, নিচের দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 6 জিবি RAM থাকবে।

তথ্য অনুযায়ী কোম্পানির 8 বছর পূর্তিতে MI 7 নামটি বদলে MI 8 রাখা হবে। কিন্তু আগের মডেলগুলির সাথে মিলিয়ে দেখলে এটি MI 7 নামেই আসা উচিত। তবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে এটা ঠিক MI বেশ কিছু নতুন উদ্ভাবনা বাজারে আনার চেষ্টা চালাচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »