আজ লঞ্চ হবে Mi 9T আর Mi 9T Pro, সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Tasneem Akolawala, আপডেট: 12 জুন 2019 11:31 IST
হাইলাইট
  • বুধবার ইউরোপে লঞ্চ হবে Mi 9T আর Mi 9T Pro
  • মাদ্রিদ, মিলান ও প্যারিসে এক ইভেন্টে এই ফোন লঞ্চ হবে
  • থাকছে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, পপ-আপ সেলফি ক্যামেরা

Mi 9T সিরিজে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা

Photo Credit: Twitter/ Xiaomi

বুধবার ইউরোপে লঞ্চ হবে Mi 9T আর Mi 9T Pro। সম্প্রতি চিনে লঞ্চ হওয়া Redmi K20 (Mi 9T) আর Redmi K20 Pro (Mi 9T Pro) এর নাম বদলে এই ফোন দুটি লঞ্চ হতে পারে। বুধবার মাদ্রিদ, মিলান ও প্যারিসে এক ইভেন্টে Mi 9T সিরিজ লঞ্চ করবে Xiaomi। এই দুটি ফোনে থাকছে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, পপ-আপ সেলফি ক্যামেরা আর 3.5 মিমি অডিও জ্যাক।

ইতিমধ্যেই ফিলিপিন্সে Mi 9T বিক্রি শুরু হয়েছে। এছাড়াও বুলগেরিয়া ও নেদারল্যান্ডসের একাধিক ওয়েবসাইটে এই ফোনগুলি দেখা গিয়েছে। Xiaomi অফিশিয়াল ট্যুইটারে হ্যান্ডেল থেকে জানানো হয়েছে Mi 9T সিরিজে থাকছে 48 মেগাপিক্সেল ক্যামেরা, Snapdragon প্রসেসর আর 4,000 mAh ব্যাটারি।

Mi 9T আর Mi 9T Pro এর সম্ভাব্য দাম

বুলগেরিয়ার এক ওয়েবসাইটে Mi 9T এর দাম শুরু হচ্ছে ভারতীয় মুদ্রায় প্রায় 30,000 টাকা থেকে। ফিলিপিন্সে এই ফোন পাওয়া যাচ্ছে ভারতীয় মুদ্রায় প্রায় 25,500 টাকা থেকে।

চিনে Redmi K20 Pro এর দাম শুরু হচ্ছে 2,499 ইউয়ান (প্রায় 25,200 টাকা) থেকে। অন্যদিকে Redmi K20 ফোনের দাম শুরু হচ্ছে 1,999 ইউয়ান (প্রায় 20,200 টাকা) থেকে। একাধিক মেমোরি ও স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই দুই স্মার্টফোন।

Advertisement

Mi 9T Proস্পেসিফিকেশন (সম্ভাব্য)

ডুয়াল সিম Mi 9T Pro ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10  স্কিন। ফোনের ভিতরে রয়েছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট, 8GB RAM আর 256GB  স্টোরেজ।

ছবি তোলার জন্য Mi 9T Pro ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সার। সাথে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 8 মেগাপিক্সেল সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।

Mi 9T Pro ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটর জন্য রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, NFC। USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।

Advertisement

Mi 9T স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Mi 9T  ফোনে Mi 9T Pro ফোনের ডিজাইন ও একই স্পেসিফিকেশন ব্যবহার হয়েছে। শুধু Mi 9T  ফোনে থাকছে Snapdragon 730 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ। 27W ফাস্ট চার্জের পরিবর্তে Mi 9T  ফোনে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  2. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  3. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  4. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  5. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  6. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  7. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
  8. Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
  9. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  10. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.