Mi A2, Redmi Y2 আর Redmi 6A ফোনে বিশাল ডিসকাউন্ট নিয়ে হাজির Xiaomi

বিজ্ঞাপন
Harpreet Singh, আপডেট: 6 ডিসেম্বর 2018 10:31 IST
হাইলাইট
  • 6 থেকে 8 ডিসেম্বর Amazon এ বিশেষ ডিসকাউন্ট দেবে Xiaomi
  • Mi A2, Redmi Y2 আর Redmi 6A ফোনে বিশেষ ছাড় পাবেন গ্রাহকরা
  • নো কস্ট ইএমআই এর সুবিধা দেবে Xiaomi

6 থেকে 8 ডিসেম্বর Amazon এ বিশেষ ডিসকাউন্ট দেবে Xiaomi

6 থেকে 8 ডিসেম্বর Amazon এ বিশেষ ডিসকাউন্ট দেবে Xiaomi। গ্রাহকদের চমকে দিয়ে Amazon ওয়েবসাইটে তিনটি স্মার্টফোনে বিশেষ ছাড় দেওয়ার কথা ঘোষণা করল ভারতের এক নম্বর স্মার্টফোন কোম্পানিটি। বৃহস্পতিবার থেকে Mi A2 ফোনে 3,500 টাকা পর্যন্ত আর Redmi Y2 ফোনে 2,000 টাকা পর্যন্ত বিশেষ ছাড় পাবেন গ্রাহকরা। এছাড়াও Redmi 6A ফোন কিনলেও ছাড় পাবেন গ্রাহকরা।  

আরও পড়ুন: শুরু হল Flipkart Big Shopping Days সেল: বিশাল ছাড় এই স্মার্টফোনগুলিতে

‘I love Mi' সেলে Mi A2 আর Redmi Y2 ফোনে বিশেষ ছাড় দেওয়া হবে। Redmi Y2 ফোনের 3GB RAM+32GB স্টোরেজ ভেরিয়েন্ট 10,499 টাকার পরবর্তে 8,999 টাকায় পাওয়া যাবে। 4GB RAM+64GB স্টোরেজে Redmi Y2 কিনতে 13,499 টাকার পরিবর্তে খরচ হবে 10,999 টাকা।

আরও পড়ুন: বৃহস্পতিবার থেকে 1,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাবে Motorola One Power

এই সেলে Redmi Y2 ফোনের সাথেই Mi A2 কিনলে পাওয়া যাবে আকর্ষনীয় ডিসকাউন্ট। 17,499 টাকার পরিবর্তে মাত্র 14,999 টাকায় পাওয়া যাবে 4GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2। অন্যদিকে 6GB RAM+128GB স্টোরেজ ভেরিয়েন্টে Mi A2 কিনতে 20,500 টাকার পরিবির্তে খরচ হবে 16,999 টাকা।

Advertisement

আরও পড়ুন: Poco F1 ফোনে 5,000 টাকা পর্যন্ত ছাড়: কবে, কোথায় পাওয়া যাচ্ছে এই ডিসকাউন্ট?

5,999 টাকায় পাওয়া যাবে 2GBRAM+16GB স্টোরেজে Redmi 6A। আর 2GB RAM+32GB স্টোরেজে Redmi 6A কিনতে খরচ হবে 6,999 টাকা।

ডিসকাউন্ট ছাড়াও এই সেলে Mi A2 আর Redmi Y2 কিনলে নো কস্ট ইএমআই এর সুবিধা দেবে Xiaomi।

Advertisement

Amazon ওয়েবসাইটে ‘I love Mi' সেলের সাথেই Flipkart ওয়েবসাইটে চলবে Big Shopping Days সেল। সেখানে Poco F1 ফোনে 5,000 তাকা পর্যন্ত ডিস্কাউন্ট দেবে চিনের কোম্পানিটি।

আরও পড়ুন: আরও সস্তা হল Oppo A5

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi India, I Love Mi Sale, Amazon
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
  2. ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
  3. ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
  4. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  5. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
  6. বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে
  7. Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. অনলাইন নজরদারি থেকে বাঁচতে চান? Chrome-এর বদলে এই পাঁচ ব্রাউজার ব্যবহার করেই দেখুন
  9. প্রতি মাসে কেন রিচার্জের ঝামেলা নেবেন, Jio-এর 98 দিনের প্ল্যানে দুর্দান্ত সুবিধা ও সাশ্রয়
  10. আগস্ট 24 লঞ্চ হচ্ছে Lava Virat V1 Pro 5G স্মার্টফোন, টিজার থেকে নজরকাড়া ডিজাইন প্রকাশ্যে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.