Mi A2 তে থাকবে Android 8.1 Oreo আর Snapdragon 660: রিপোর্ট

Mi A2 তে লেটেস্ট Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। এই সাথেই এই ফোমে মে মাসের সিকিউরিটি প্যাচ ইন্সটল থাকতে দেখা গিয়েছে। এই ছবি থেকে মনে করা হচ্ছে Mi A2 তে থাকবে Snapdragon 660 চিপসেট।

Mi A2 তে থাকবে Android 8.1 Oreo আর Snapdragon 660: রিপোর্ট

Photo Credit: Slash Leaks

হাইলাইট
  • গ্লোবাল লঞ্চ ইভেন্টে Mi A2 ফোনটি লঞ্চ করতে পারে Xiaomi
  • এই স্মার্টফোনে স্টক Androiud চলবে
  • ইন্টারনেটে Mi A2 এর ডিসপ্লের একটি ছবি ফাঁস হয়ে গেল
বিজ্ঞাপন

 

গত বছর কোম্পানির প্রথম Android One ফোন Mi A1 ফোনটি লঞ্চ করেছিল Xiaomi। চিনের Xiaomi Mi 5Xফোনটির নাম ও অপারেটিং সিস্টেমে বদল এনে এই ফোন লঞ্চ করেছিল কম্পানি। এই বছর এপ্রিল মাসে চিনে Mi 6X ফোনটি লঞ্চ করেছে Xiaomi। আর তাই মনে করা হচ্ছে এই গ্লোবাল লঞ্চ ইভেন্টে Mi A2 ফোনটি লঞ্চ করতে পারে Xiaomi। এবার ইন্টারনেটে Mi A2 এর ডিসপ্লের একটি ছবি ফাঁস হয়ে গেল।

এই ছবিতে Mi A2 এর ডিসপ্লেতে সেটিংস খোলা আছে। সেখানে দেখা যাচ্ছে Mi A2 তে লেটেস্ট Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। এই সাথেই এই ফোমে মে মাসের সিকিউরিটি প্যাচ ইন্সটল থাকতে দেখা গিয়েছে। এই ছবি থেকে মনে করা হচ্ছে Mi A2 তে থাকবে Snapdragon 660 চিপসেট। আগে একাধিক রিপোর্টে এই খবর পাওয়া গিয়েছিল।

তবে এই ফোন কবে লঞ্চ হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি। গত বছর ভারতে এক ইভেন্টে Mi A1 ফোনটি লঞ্চ করেছিল Xiaomi। সম্প্রতি এক সুইস ওয়েবসাইটের লিস্টিং পেজে Mi A2 এর দাম প্রাকাশিত হয়ে গিয়েছিল। সেখানে দেখা গিয়েছিল Mi A2 এর 32GB ভেরিয়েন্টের দাম 289 সুইস ফ্র্যাঙ্ক (প্রায় 19,800 টাকা), 64GB মডেলের দাম 329 সুইস ফ্র্যাঙ্ক (প্রায় 22,500 টাকা) আর 128GB ভেরিয়েন্টের দাম 369 সুইস ফ্র্যাঙ্ক (প্রায় 25,200 টাকা)।

Xiaomi Mi A2 স্পেসিফিকেশান

Xiaomi Mi A2 একটি Android One স্মার্টফোন। তাই এই ফোনে থাকবে লেটেস্ট Android Ore 8.1 স্টক অ্যানড্রয়েড। Mi A2 তে থাকবে একটি 5.99 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এছাড়াও থাকবে একটি Snapdragon 660 চিপসেট, 4GB RAM আর 32GB/ 64GB/ 128GB স্টোরেজ।

Mi A2 তে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা প্রাইমারি সেন্সার 12MP। ফোনের সামনে থাকবে একটি 20MP সেলিফি ক্যামেরা। এছাড়াও Mi A2 এর ভিতরে থাকবে একটি 3010 ব্যাটারি। এর সাথেই থাকবে Quick Charge 3.0 সাপোর্ট। কানেক্টিভিটির জন্য Mi A2 তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 আর USB Type-C পোর্ট।

 

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent value-for-money
  • Good camera performance
  • Bad
  • Below-average battery life
  • Non-expandable storage
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 20-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2160 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
  2. Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল
  3. Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির
  4. স্মার্টফোনে ঠিক কত GB র‍্যাম প্রয়োজন, বেশি থাকলেই কি ফোনের গতি বাড়বে?
  5. র‍্যামের দাম আগুন, ফের নতুন করে মূল্য বাড়াল Vivo ও Redmi, কত টাকার ধাক্কা
  6. iPhone 18 সিরিজ কবে বাজারে আসছে? ফাঁস Apple-এর মেগা লঞ্চ ইভেন্টের তারিখ
  7. Lava Virat V1 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  8. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  9. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  10. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »