5,500 mAh ব্যাটারি, 6GB RAM সহ লঞ্চ হল Xiaomi Mi Max 3

Mi Max 3 এ রয়েছে বিশাল 6.9 ইঞ্চি Full HD+ ডিসপ্লে, 5,500 mAh ব্যাটারি, ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ফোনে ডিসপ্লের উপরে কোন কালো নচ থাকবে না।

5,500 mAh ব্যাটারি, 6GB RAM সহ লঞ্চ হল Xiaomi Mi Max 3
হাইলাইট
  • বাজারে এলো Xiaomi-র লেটেস্ট বাজেট ফ্যাবলেট Mi Max 3
  • চিনে Mi Max 3 এর 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,699 ইউয়ান
  • নীল, সোনালি ও কালো রঙ এ Mi Max 3 কিনতে পাওয়া যাবে
বিজ্ঞাপন

 

বাজারে এলো Xiaomi-র লেটেস্ট বাজেট ফ্যাবলেট Mi Max 3। চিনে এই ফোন লঞ্চ করেছে Xiaomi। Mi Max 3 এ রয়েছে বিশাল 6.9 ইঞ্চি Full HD+ ডিসপ্লে, 5,500 mAh ব্যাটারি, ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ফোনে ডিসপ্লের উপরে কোন কালো নচ থাকবে না। নীল, সোনালি ও কালো রঙ এ Mi Max 3 কিনতে পাওয়া যাবে।

কত দাম? কোথায় পাবেন?

চিনে Mi Max 3 এর 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,699 ইউয়ান (প্রায় 17,300 টাকা)। অন্যদিকে 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi Max 3 এর দাম 1,999 ইউয়ান (প্রায় 20,400 টাকা)। 20 জুলাই থেকে চিনে এই ফোনের প্রি-অর্ডার শুরু হবে।

Mi Max 3 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Mi Max 3 তে Android অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI স্কিন চলে। Mi Max 3 তে আছে একটি 6.9 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। Mi Max 3 এর ভিতরে থাকবে একটি অক্টাকোর Snapdragon 636 চিপসেট। এর সাথেই থাকবে 4GB/ 6GB LDDR4X RAM আর Adreno 509 GPU।

ছবি তোলার জন্য Mi Max 3 তে ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 12MP প্রাইমারি সেন্সার ও একটি 5MP সেকেন্ডারি সেন্সার থাকবে। Mi Max 3 এর সামনে থাকবে একটি 8MP সেলফি ক্যামেরা। 64GB ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে।

কানেক্টিভিটির জন্য Mi Max 3 তে থাকবে 4G VoLTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, USB Type-C আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। এর সাথেই এই ফোনে সম্ভাব্য সব সেন্সার যোগ করেছে Xiaomi। Mi Max 3 এর বিশাল 6.9 ইঞ্চি স্ক্রিনের জন্য এই ফোনে থাকবে একটি বিশাল 5,500 mAh ব্যাটারি। এই বিশাল ব্যাটারি চার্জ করার জন্য Mi Max 3 তে Quick Charge 3.0 18W চার্জিং সাপোর্ট থাকবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »