কবে Xiaomi Poco F1 ফোনে আসবে MIUI 10 গ্লোবাল স্টেবেল আপডেট?

ফোরাম পোস্টে Xiaomi জানিয়েছে Asphalt 8, Asphalt 9 অথবা PUBG মোবাইল খেলার সময় এবার থেকে আর ডিসপ্লে নচ গেমের মধ্যে চলে আসবে না। এছাড়াও নতুন আপডেটে একাধিক বাগ ফিক্সের সাথেই পারফর্মেন্সে উল্লেখযোগ্যভাবে উন্নতি এনেছে Xiaomi।

কবে Xiaomi Poco F1 ফোনে আসবে MIUI 10 গ্লোবাল স্টেবেল আপডেট?

খুব তাড়াতাড়ি Xiaomi Poco F1 ফোনে MIUI 10 গ্লোবাল স্টেবেল আপডেট পৌঁছাতে শুরু করবে

হাইলাইট
  • শিঘ্রই Xiaomi Poco F1 ফোনে MIUI 10 গ্লোবাল স্টেবেল আপডেট আসবে
  • অগাস্ট মাসে Poco F1 ফোনে পৌঁছেছিল MIUI 10 গ্লোবাল বিটা আপডেট
  • Xiaomi। OTA আপডেটের মাধ্যমে এই আপডেট ইনস্টল করতে পারবেন
বিজ্ঞাপন

আগামী সপ্তাহ থেকে Xiaomi Poco F1 ফোনে MIUI 10 গ্লোবাল স্টেবেল আপডেট পৌঁছাতে শুরু করবে। সম্প্রতি MIUI ফোরামে এক পোস্টে এই কথা জানিয়েছে চিনের কোম্পানিটি। অগাস্ট মাসে Poco F1 ফোনে পৌঁছেছিল MIUI 10 গ্লোবাল বিটা আপডেট। লঞ্চের সময় এই ফোনে ইনস্টল করা ছিল Android 8.1 Oreo বেসড MIUI 9.6 স্লোবাল স্টেবেল রম।

আরও পড়ুন: শিঘ্রই Poco F1 এ পৌঁছে যাবে Widevine L1 সাপোর্ট

আরও পড়ুন: এই Xiaomi স্মার্টফোনগুলিতে পৌঁছে যাবে লেটেস্ট Android Pie আপডেট

এই ফোরাম পোস্টে Xiaomi জানিয়েছে Asphalt 8, Asphalt 9 অথবা PUBG মোবাইল খেলার সময় এবার থেকে আর ডিসপ্লে নচ গেমের মধ্যে চলে আসবে না। এছাড়াও নতুন আপডেটে একাধিক বাগ ফিক্সের সাথেই পারফর্মেন্সে উল্লেখযোগ্যভাবে উন্নতি এনেছে Xiaomi। OTA আপডেটের মাধ্যমে এই আপডেট ইনস্টল করতে পারবেন Poco F1 গ্রাহকরা।

আরও পড়ুন: এখনই Xiaomi Redmi Note 5 Pro ফোনে MIUI 10 ইনস্টল করবেন কীভাবে?

Poco F1 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Poco F1 এ কোম্পানির নিজস্ব MIUI 9.6 অপারেটিং সিস্টেম চলবে। কোম্পানি জানিয়েছে শিঘ্রই Android Pie সহ এই ফোনে কোম্পানির লেটেস্ট MIUI 10 চলে আসবে। Poco F1 এর ভিতরে থাকবে একটি Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকবে 6GB/8GB RAM আর 64GB, 128GB আর 256GB ইন্টারনাল স্টোরেজ।

ছবি তোলার জন্য Poco F1 এ থাকবে একটি 12MP Sony IMX363 সেন্সার। কোম্পানির Mi 8 ফোনেও একই ক্যামেরা সেন্সার ব্যবহার করা হয়েছে। এর সাথেই এই ফোনের পিছনে থাকবে একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারিও সেন্সার। Poco F1 এর সামনে থাকবে একটি ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফেস আনলক ফিচার সহ লঞ্চ হয়েছে নতুন Poco F1।

কানেক্টিভিটির জন্য Poco F1 এ থাকবে 4G+, VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, USB Type-C, 3.5 হেডফোন জ্যাক। Poco F1 এর ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। Quick Charge 3 এর সাহায্যে খুব সহজেই এই ফোনের ব্যটারি চার্জ করে নেওয়া যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. 12,000 টাকার বাম্পার ছাড় Hasselblad ক্যামেরার ফোনে, অফার মিস করবেন না
  2. 37,000 টাকার কমে iPhone 15, সঙ্গে ফ্রি চার্জার, Croma সেলে বাম্পার অফার
  3. Vivo S60 সিরিজ 50MP ফ্রন্ট ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, ও 7,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  4. RBI Plastic Notes: ছেঁড়া-ফাটা নোটের দিন শেষ, আসছে প্লাস্টিকের নতুন টাকা, জাল করা হবে কঠিন
  5. Honor Win Turbo বিশাল 10,000mAh ব্যাটারি ও 16GB র‍্যাম-সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  6. Oppo Find X10 সিরিজ বিশ্বের প্রথম 100MP চৌকো সেলফি ক্যামেরার সঙ্গে বাজারে আসতে পারে
  7. Vivo T5 বিশাল 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  8. Xiaomi 17T ও Xiaomi 17T Pro দুর্দান্ত Leica ট্রিপল ক্যামেরা, 100W পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের সঙ্গে লঞ্চ হল
  9. Jio-এর এক্সক্লুসিভ 4G রিচার্জ প্ল্যান সমস্ত ফোনে চালু হল, মাত্র 123 টাকায় 28 দিন আনলিমিটেড কলিং ও ডেটা
  10. OnePlus 16 স্মুথ 185Hz স্ক্রিন, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »