ডুয়াল ক্যামেরা, ফেস আনলক সহ লঞ্চ হল Redmi 6

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 12 জুন 2018 15:42 IST
হাইলাইট
  • এই ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সাপোর্ট পাওয়া যাবে
  • Redmi 6 এর দাম শুরু 799 ইউয়ান (প্রায় 8400 টাকা) থেকে
  • জুন মাসের 15 তারিখ সকাল 10 টা থেকে চিনে Redmi 6 বিক্রি শুরু হবে

মঙ্গলবার চিনে এক ইভেন্টে লঞ্চ হল Redmi 6 আর Redmi 6A নামের দুটি বাজেট স্মার্টফোন। গত বছরের জনপ্রিয় Redmi 5 এর উত্তরসুরি Redmi 6 ফোনটি। এই ফোনের অন্যতম আকর্ষন ফোনের ফেস আনলক ফিচার, 18:9 ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
 

Redmi 6 এর দাম

চিনে 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের Redmi 6 এর দাম 799 ইউয়ান (প্রায় 8400 টাকা)। অন্যদিকে এই ফোনের 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 999 ইউয়ান (প্রায় 10,500 টাকা)। জুন মাসের 15 তারিখ সকাল 10 টা থেকে চিনে Redmi 6 বিক্রি শুরু হবে।
 

Redmi 6 এর স্পেসিফিকেশান

Redmi 6 এ চলবে লেটেস্ট Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI। Redmi 6 এ থাকবে একটি 5.45 ইঞ্চি HD+ 18:9 ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি অক্টাকোর MediaTek Helio P22 প্রসেসার। এর সাথেই থাকবে 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ।
 
Redmi 6 এর পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারী সেন্সারটি 12MP। এর সাথেই থাকবে একটি সেকেন্ডারি 5MP সেন্সার। নতুন এই ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সাপোর্ট পাওয়া যাবে। এর সাথেই Redmi 6 এ থাকবে একটি 5MP সেলফি ক্যামেরা।
 
কানেক্টিভিটির জন্য Redmi 6 এ থাকবে 4G LTE, Bluetooth 4.2, Wi-Fi, GPS/ A-GPS,  একটি 3.5 মিমি হেডফোন জ্যাক আর একটি Micro-USB পোর্ট। এছাড়াও Redmi 6 এ থাকবে একটি অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার, ডিজিটাল কম্পাস, জাইরোস্কোপ, ইনফ্রারেড ও প্রক্সিমিটি সেন্সার। আর থাকবে একটি 3000 mAh ব্যাটারি। Redmi 6 এর ওজন 146 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality
  • Dedicated microSD card slot
  • Good battery life
  • Bad
  • Below average low-light camera performance
  • Bloated UI, spammy notifications
 
KEY SPECS
Display 5.45-inch
Processor MediaTek Helio P22
Front Camera 5-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo
Resolution 720x1440 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Poco C85x 5G বিশাল ব্যাটারির সাথে ভারতে মার্চ 10 লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে এল ডিজাইন
  2. 6,000 টাকা ছাড়ের সাথে Google Pixel 10a ফোনের সেল শুরু হল, 7 বছর ধরে মিলবে Android আপডেট
  3. Social Media Ban: ফেসবুক-ইনস্টা আর নয়, এই রাজ্যে 16 বছরের নিচে নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া
  4. Motorola বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন Edge 70 Fusion দেশে আনল, ফাটাফাটি ফিচার্সে বাজিমাত
  5. Realme C83 5G সস্তায় 144Hz ডিসপ্লে, 7000mAh ব্যাটারি, VC কুলিং সিস্টেমের সাথে ভারতে লঞ্চ হল
  6. WhatsApp Plus: চালু হচ্ছে হোয়াটসঅ্যাপ প্লাস পরিষেবা, ইউজারদের জন্য বড় চমক
  7. 108MP ক্যামেরা ও 6520mAh ব্যাটারির সাথে লঞ্চ হল Honor 600 Lite, দেখতে অবিকল আইফোন
  8. 200MP ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং ফিচার নিয়ে হাজির Infinix Note 60 Ultra, রয়েছে স্যাটেলাইট কলিং সাপোর্ট
  9. Nothing Phone 4a Pro ভারতে 140x জুম ক্যামেরা, চোখধাঁধানো ডিজাইনের সাথে লঞ্চ হল, হাতে রাখলে তাকাবে সবাই
  10. Nothing Phone 4a অসাধারণ ডিজাইন ও দুর্দান্ত ফিচার্সের সাথে লঞ্চ হল ভারতে, দাম জেনে নিন এক ক্লিকে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.