লঞ্চের আগেই Redmi 6 Pro-এর একাধিক ফিচার জানিয়ে দিল Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 জুন 2018 12:51 IST
হাইলাইট
  • আগামী 25 জুন লঞ্চ হবে Xiaomi Redmi 6 Pro
  • আগেই ফাঁস হয়ে গিয়েছিল এই ফোনের সব স্পেসিফিকেশান
  • এবার জানা গেল Xiaomi Redmi 6 Pro এর কালো নচ আড়াল করার ফিচার থাকবে

Photo Credit: Weibo

আগামী 25 জুন লঞ্চ হবে Xiaomi  Redmi 6 Pro। আগেই ফাঁস হয়ে গিয়েছিল এই ফোনের সব স্পেসিফিকেশান ও ডিজাইন আর কালার ভেরিয়েন্ট। কিছুদিন আগেই এই রিপোর্টে জানানো হয়েছিল Redmi 6 Pro তে iPhone X এর মতো নচ থাকবে। এবার জানা গেল Xiaomi Redmi 6 Pro এর কালো নচ আড়াল করার ফিচার থাকবে। আগে Huawei P20 Lite, Nokia X6 আর OnePlus 6 এর মতো ফোনগুলিতে এর আগে এই একই ফিচার দেখা গিয়েছিল। এছারাও এই ফোনের আনবক্সিং এর একধিক ছবি প্রকাশিত হয়েছে। কিছুদিন আগেই চিনের বাজারে Redmi 6 আর Redmi 6A ফোনদুটি লঞ্চ করেছিল শাওমি। নতুন Redmi 6 Pro তে থাকবে একটি 19:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে আর বিশাল 4000 mAh ব্যাটারি। এছাড়াও 25 তারিখের ইভেন্টে Mi Pad 4 ডিভাইসটি লঞ্চ করবে Xiaomi।

Photo Credit: Weibo

 

কোম্পানির অফিশিয়াল সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক ছবিতে দেখা যাচ্ছে Xiaomi Redmi 6 Pro এর ডিসপ্লের উপরে কালো নচ আড়াল করা ফিচার ফোনের ভিতরেই মজুত রয়েছে। ফলে ডিসপ্লের উপরের এই কালো নচ যাঁরা পছন্দ করেন না তারা এই নচটি সফওয়্যার ফিচার দিয়ে আড়াল করতে পারবেন। iPhone X এ প্রথম ডিসপ্লের উপরে এই কালো নচ দেখা গিয়েছিল। তার পর থেকে এই বছর বেশিরভাগ ফোনের ডিসপ্লের উপরেই এই কালো নচ দেখা যেতে শুরু করে। একই সাথে কোম্পানিগুলি সফটওয়ার ফিচারের মাধ্যমে এই নচ আড়ালের উপায়ও ফোনের মধ্যেই রেখে দিচ্ছেন।

Photo Credit: IT168

 

সম্প্রতি TENAA তে একটি Xiaomi হ্যান্ডসেট দেখা গিয়েছে। এই হ্যান্ডসেটের মডেল নম্বর M1805D1SE। TENAA লিস্টিং এ দেখা গিয়েছে এই হ্যান্ডসেটে থাকবে 5.84 ইঞ্চি full HD+ ডিসপ্লে। 19:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে থাকবে এই ফোনে। এছাড়াও থাকবে অক্টা কোর 2GHz প্রসেসার। তবে এই ফোনে ঠিক কোন চিপসেট ব্যাবহার হয়েছে তা জানা যায়নি এখনো। এই লিস্টিং এই দেখা গিয়েছে নতুন এই ফোনে থাকবে 2GB/3GB/4GB RAM। এর সাথেই থাকবে 16GB/32GB/64GB ইন্টারনাল স্টোরেজ। ডুয়াল রিয়ার ক্যামেরাতে প্রাইমারী ক্যামেরাটি 12 মেগাপিক্সেল। এছাড়াও রিয়ার ক্যামেরাতে রয়েছে একটি 5 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার।

Advertisement

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality
  • Dedicated microSD card slot
  • Vivid display
  • Very good battery life
  • Bad
  • No dual 4G VoLTE
  • Unattractive notch design
  • Weak low-light camera performance
  • App scaling is affected by the notch
 
KEY SPECS
Display 5.84-inch
Processor Qualcomm Snapdragon 625
Front Camera 5-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  3. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  4. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  5. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  6. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  7. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  8. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  9. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  10. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.