ভারতে 2GB RAM/ 16GB স্টোরেজ Redmi 6A এর দাম 5,999 টাকা। 2GB RAM/ 32GB স্টোরেজ Redmi 6A কিনতে খরছ হবে 6,999 টাকা। বুধবার দুপুর 12 টায় Amazon.in আর Mi.com থেকে কেনা যাবে এই ফোন।
ভারতে Redmi 6Aএর দাম শুরু হচ্ছে 5,999 টাকা থেকে
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Xiaomi Redmi 6 সিরিজের তিনটি স্মার্টফোন। এই ফোনগুলি হল Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro। বুধবার ফ্ল্যাশ সেলে কেনা যাবে এই তিনটি ফোনের সবথেকে কম দামের ভেরিয়েন্ট Redmi 6A। বুধবার দুপুর 12 টায় শুধুমাত্র Amazon.in ও Mi.com থেকে কেনা যাবে Redmi 6A। প্রসঙ্গত জুন মাসে চিনে এই তিনটি ফোন লঞ্চ করেছিল Xiaomi।
ভারতে 2GB RAM/ 16GB স্টোরেজ Redmi 6A এর দাম 5,999 টাকা। 2GB RAM/ 32GB স্টোরেজ Redmi 6A কিনতে খরছ হবে 6,999 টাকা। বুধবার দুপুর 12 টায় Amazon.in আর Mi.com থেকে কেনা যাবে এই ফোন।
Redmi 6A এ চলবে লেটেস্ট Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI। Redmi 6A এ থাকবে একটি 5.45 ইঞ্চি HD+ 18:9 ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি কোয়াডকোর 12nm MediaTek Helio A22 প্রসেসার। এর সাথেই থাকবে 2GB RAM আর 16GB স্টোরেজ।
Redmi 6 এর পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেখা গেলেও Redmi 6A এর পিছনে থাকবে একটি সিঙ্গেল রিয়ার ক্যামেরা। Redmi 6A এর পিছনে থাকবে 13MP রিয়ার ক্যামেরা। । নতুন এই ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সাপোর্ট পাওয়া যাবে। এর সাথেই Redmi 6A এ থাকবে একটি 5MP সেলফি ক্যামেরা। সেলিফি ও ভিডিও কলিং এর জন্য এই ক্যামেরায় একটি পোট্রেট মোড থাকবে।
কানেক্টিভিটির জন্য Redmi 6A এ থাকবে 4G LTE, Bluetooth 4.2, Wi-Fi, GPS/ A-GPS, একটি 3.5 মিমি হেডফোন জ্যাক আর একটি Micro-USB পোর্ট। এছাড়াও Redmi 6A এ থাকবে একটি অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার, ডিজিটাল কম্পাস, প্রক্সিমিটি সেন্সার। আর থাকবে একটি 3000 mAh ব্যাটারি। Redmi 6A এর ওজন 145 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Apple Leadership Shakeup on Tim Cook's Last Day: Phil Schiller Steps Down, Eddy Cue Gets App Store Back
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know