নতুন রঙে বাজারে এল Redmi Note 5 Pro

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 সেপ্টেম্বর 2018 11:47 IST
হাইলাইট
  • এতোদিন কালো, নীল, গোল্ড ও রোজ গোল্ড রঙে পাওয়া যেত Redmi Note 5 Pro
  • ভারতেও ফ্লেম রেড কালারে বিক্রি শুরু হল Redmi Note 5 Pro
  • Flipkart ও Mi.com এ মঙ্গলবার সকাল 10টা থেকে বিক্রি শুরু হয়েছে

ভারতে ফ্লেম রেড কালারে বিক্রি শুরু হল Redmi Note 5 Pro।

 

এই বছরের শুরুতে লঞ্চ হয়েছিল Redmi Note 5 Pro। ইতিমধ্যেই বাজারে সুপারহিট এই মিডরেঞ্জ স্মার্টফোন। এতদিন কালো, নীল, গোল্ড ও রোজ গোল্ড রঙে পাওয়া যেত Redmi Note 5 Pro । গত কয়েক দিন ধরেই কোম্পানি জানিয়েছিল নতুন রঙে বাজারে আসবে এই ফোন। অবশেষে ফ্লেম রেড কালার ভেরিয়েন্টে বাজারে এলো Redmi Note 5 Pro। জুন মাসেই চিনে ফ্লেম রেড রঙে Redmi Note 5 Pro  বিক্রি শুরু হয়েছিল। এবার ভারতে ফ্লেম রেড কালারে বিক্রি শুরু হল Redmi Note 5 Pro। ফ্লিপকার্টে ইতিমধ্যেই নতুন রঙের Redmi Note 5 Pro  বিক্রি শুরু হয়ে গিয়েছে।

নতুন এই কালার ভেরিয়েন্টের ফোনের সামনের দিক কালো। আর পিছনে রয়েছে ম্যাট রেড ফিনিশ। মঙ্গলবার কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মনু জৈন টুইটারে ফ্লেম রেড কালার ভেরিয়েন্টের Redmi Note 5 Pro এর কথা জানান। Flipkart ও Mi.com এ মঙ্গলবার সকাল 10টা থেকে এই ফোন বিক্রি শুরু হয়েছে।

Redmi Note 5 Pro এর দাম ও স্পেসিফিকেশান

4GB RAM ভেরিয়েন্টের Redmi Note 5 Pro এর দাম 14,999 টাকা আর 6GB RAM ভেরিয়েন্টের Redmi Note 5 Pro এর দাম 16,999 টাকা।

ডুয়াল সিম Redmi Note 5 Pro তে রয়েছে 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ফোনের ভিতরে থাকছে একটি Qualcomm Snapdragon 636 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ।

Redmi Note 5 Pro তে রয়েছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় থাকছে 12MP প্রাইমারি সেন্সার আর 5MP সেকেন্ডারি সেন্সার। এছাড়াও এই ফোনের সামনে রয়েছে একটি 20MP সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Redmi Note 5 Pro তে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth, GPS/ A-GPS, 3.5মিমি হেডফোন জ্যাক আর Micro-USB পোর্ট। Redmi Note 5 Pro এর ভিতরে রয়েছে একটি বিশাল 4000 mAh ব্যাটারি। Redmi Note 5 Pro এর ওজন 181 গ্রাম।  

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bright and vivid display
  • Good build quality
  • Competent cameras
  • Great value
  • Bad
  • Fast charger not bundled
  • Lacks USB Type-C
  • Preinstalled bloatware
 
KEY SPECS
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 7.1.1
Resolution 1080x2160 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Lava Smart 4 Plus মাত্র 9,999 টাকায় বাজারে এল, এত সস্তায় কী কী ফিচার্স
  2. OnePlus Nord Buds 4 বাজেটে 52db ANC ও 54 ঘন্টা ব্যাটারি লাইফের সঙ্গে লঞ্চ হল
  3. Samsung Galaxy A27 5G মোট চারটি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, 6 বছর Android আপগ্রেড পাবে
  4. সেলফির নিয়ম বদলে দিচ্ছে Oppo Reno 16 সিরিজ, অভিনব Bubble স্ক্রিনের সঙ্গে ভারতে আসছে
  5. অপেক্ষার অবসান, Nothing Phone 4b ফোনের ছবি প্রকাশ্যে, বাজেটে কী সুন্দর ডিজাইন!
  6. OpenAI আনল নিজেদের প্রথম AI চিপ Jalapeno, ক্ষমতা বাড়বে চ্যাটজিপিটির?
  7. Airtel গ্রাহকদের জন্য আনন্দের খবর, ফ্রি-তে মিলছে 8,500 টাকার রিওয়ার্ডস
  8. Moto Pad 70 ট্যাব 13 ইঞ্চির 3.5K স্ক্রিন, 10,200nAh ব্যাটারি, ও JBL স্পিকার-সহ ভারতে আসছে
  9. Redmi K90 Ultra: গরমের সমস্যা মিটবে, এবার ফোনের ভিতরে ফ্যান, মাসের শেষে আসছে রেডমির নতুন মডেল
  10. সুপারকারের আভিজাত্য নিয়ে ভারতে এল Infinix Note 60 Pro Pininfarinaএডিশন, এমন ফোন দেশে একটাই
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.